Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Howrah

লেভেল ক্রসিং-সিগন্যালের কাজ, আগামী চারদিন হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন

রেলওয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, একাধিক ট্রেনের রুট বদলেছে। জেনে নিন খুঁটিনাটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ২০:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ২০:৩২

options
link
লেভেল ক্রসিং-সিগন্যালের কাজ, আগামী চারদিন হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন zoom
শিয়ালদহ ডিভিশনে শনি-রবিবার বাতিল বেশ কিছু ট্রেন।

সিগন্যাল সমস্যা, লেভেল ক্রসিং-সহ একাধিক কাজ হবে রিষড়ায়। আগামী চারদিন হাওড়া রেল ডিভিশনে একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করল রেলওয়ে বিভাগ। ব্যান্ডেল-হাওড়া ডিভিশনে ২ মে থেকে ৫ তারিখ পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল এবং আরও কিছু ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে মোট ৫টি দূরপাল্লার ট্রেন। এছাড়া হাওড়া-কাটিহার এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে বলে রেলসূত্রে খবর।

গোঘাট ও তারকেশ্বরে আপ-ডাউন শাখায় দু’ জোড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চলবে। ২ তারিখ পাওয়ার ব্লকের আগে দিঘা থেকে হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস শেষ ট্রেন। অন্যদিকে, ৪ মে হাওড়া-গোঘাট লাইনে একটি করে আপ ও ডাউন ট্রেন এবং বর্ধমান-হাওড়া শাখায় ১টি ট্রেন বাতিল হয়েছে। ৫ মে হাওড়া-বর্ধমানে ১টি ট্রেন বাতিল।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ মে থেকে হাওড়া মেন শাখার রিষড়ার ৩ নং লেভেল ক্রসিংয়ে বেশ কিছু কাজ হবে। তার জন্য পাওয়ার ব্লক হবে আগামী ৫ মে পর্যন্ত। তার জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে। একনজরে দেখে নিন –

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২ মে

  • হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল ৫টি ট্রেন, উলটোদিকে ব্যান্ডেল-হাওড়া শাখায় বাতিল ৩টি
  • হাওড়া-তারকেশ্বর লাইনে বাতিল ২টি ট্রেন
  • হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একটি ট্রেন, উলটোদিকে বর্ধমান-হাওড়ায় ১টি ট্রেন
  • গোঘাট-হাওড়া শাখায় বাতিল ২টি ট্রেন

৩ মে

  • হাওড়া-ব্যান্ডেল শাখায় ২টি ট্রেন বাতিল, ব্যান্ডেল-হাওড়ায় বাতিল ৩টি ট্রেন
  • হাওড়া-গোঘাটে ২টি ট্রেন
  • হাওড়া-তারকেশ্বর শাখায় ১টি ট্রেন বাতিল
  • হাওড়া-বর্ধমান শাখায় ৩টি ট্রেন বাতিল

এর বদলে গোঘাট ও তারকেশ্বরে আপ-ডাউন শাখায় দু’ জোড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন চলবে। ২ তারিখ পাওয়ার ব্লকের আগে দিঘা থেকে হাওড়া পাহাড়িয়া এক্সপ্রেস শেষ ট্রেন। অন্যদিকে, ৪ মে হাওড়া-গোঘাট লাইনে একটি করে আপ ও ডাউন ট্রেন এবং বর্ধমান-হাওড়া শাখায় ১টি ট্রেন বাতিল হয়েছে। ৫ মে হাওড়া-বর্ধমানে ১টি ট্রেন বাতিল।

হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-মোকামা এক্সপ্রেসের রুট ঘুরিয়ে দেওয়া হয়। তা চলবে হাওড়া-ডানকুনি-বর্ধমান রুট ধরে। ডানকুনি ও কামারকুণ্ডুতে থামবে ট্রেনটি। এছাড়া হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটি হাওড়া-ডানকুনি রুটে চলবে। আগামী ২ মে হাওড়া-কাটিহার এক্সপ্রেস রাত ১১ টা ৩৫-এর বদলে ৩মে সকাল ৬টা ৩৫এ ছাড়বে। ৩ মে কাটিহার-হাওড়া এক্সপ্রেস ৩ মে দুপুর সাড়ে ৩টের বদলে সন্ধ্যে ৭টা নাগাদ ছাড়বে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.