সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কল্যাণীর হরিণঘাটায় ভয়াবহ পথ দুর্ঘটনা। অ্যাম্বুল্যান্স ও লরির মুখোমুখি সংঘর্ষ। মর্মান্তিক দুর্ঘটনা প্রাণ গিয়েছে তিনজনের। তাদের মধ্যে রয়েছে দুই মহিলা ও এক শিশু। গুরুতর আহত আরও ৪। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জহরলাল নেহেরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে ১২ নম্বর জাতীয় সড়কের জাগুলি মোড়ে। ঝাড়খণ্ডের পাকুড় থেকে অ্যাম্বুল্যান্সটি রোগী নিয়ে কলকাতায় যাচ্ছিল। উলটো দিক থেকে ছুটে আসছিল ১২ চাকার একটি লরি। মুখোমুখি সংঘর্ষে বাধে। অ্যাম্বুল্যান্সটি দুমড়ে মুচড়ে যায়। লরিটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। বাসিন্দারা প্রাথমিক উদ্ধার কাজে হাত লাগায়। খবর যায় পুলিশে। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহত ও মৃতরা প্রত্যেকেই পড়শি রাজ্য ঝাড়খণ্ডের পাকুড় এলাকার বাসিন্দা। মৃতদের পরিবারে খবর দেওয়া হয়েছে। কী করে এত বড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। সব দিক খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
ধর্ষণ করে নলি কেটে খুন! বিহারে চরম পরিণতি বাংলার মহিলার, আক্রান্ত আরও ১
-
অনলাইনে ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা! কড়া পদক্ষেপ ‘অগ্নিশর্মা’ শ্বেতা তিওয়ারির
-
হাই কোর্টে ধাক্কা টুলুর! খারিজ রক্ষাকবচের আর্জি, ‘মেঘের আড়ালে সব দেখছেন’, বললেন বিচারপতি
-
তৃণমূল আমলে ঘরছাড়া! গলসির বিজেপি কর্মীর সঙ্গে দেখা করে বিধায়কের দাবি, ভয় আউট, ভরসা ইন
-
২১ আগস্ট বরলক্ষ্মী পুজো, অর্থকষ্ট দূর করতে জানুন ব্রত পালনের সঠিক নিয়ম