Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Suvendu Adhikari

দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়, কেমন আছেন বিরোধী দলনেতা?

দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২২, ১৫:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২২, ১৫:৫৩

options
link
দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়, কেমন আছেন বিরোধী দলনেতা? zoom

রঞ্জন মহাপাত্র, কাঁথি: দুর্ঘটনার কবলে পড়ল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। কাঁথি থেকে তমলুক যাওয়ার পথে মারিশদার কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে তাঁর গাড়িতে ধাক্কা লাগেনি। কনভয়ের যে গাড়িটিতে সেনা-বাহিনীর জওয়ানরা ছিলেন, সেটিই দুমড়ে-মুছড়ে গিয়েছে। নিরাপদেই রয়েছেন শুভেন্দু অধিকারী।

পুলিশ সূত্রে খবর, আজ, শুক্রবার বেলা দেড়টা নাগাদ নিজের বাড়ি ‘শান্তিকুঞ্জ’ থেকে বের হন শুভেন্দু। রথযাত্রা উপলক্ষে প্রথমে তমলুকে যাওয়ার কথা ছিল তাঁর। সেই মতো কাঁথি থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়। জানা গিয়েছে, মারিশদার কাছে একটি পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। সেই সময় একটি দিঘা-কল্যাণী রুটের বাস পেট্রল পাম্পে ঢুকছিল। সেই বাসটিই চেপে দেয় কনভয়ে থাকা সিআরপিএফের গাড়িটিকে। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের ওই গাড়িটি ধাক্কা মারে একটি ট্রাকে। একেবারে দুমড়ে-মুছড়ে যায় গাড়িটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Car
দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি

[আরও পড়ুন: বিধান রায়ের জন্মদিবসে বিধানসভায় ‘অনুপস্থিত’ বিজেপি, বিরক্ত স্পিকার, পালটা দিলেন অগ্নিমিত্রা]

যদিও এই ঘটনায় কারও বিশেষ আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। ট্রাকটির চালক আপাতত পলাতক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে শুভেন্দু অধিকারী একেবারে নিরাপদেই আছেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে রেখেই তমলুকের উদ্দেশে এরপর রওনা দেয় শুভেন্দুর কনভয়।

কিন্তু নতুন করে তাঁর কনভয় দুর্ঘটনার কবলে পড়ায় ফের রাজনৈতিক মহলের একাংশ প্রশ্ন তুলছে, বিষয়টা কি পূর্ব পরিকল্পিত? ইতিমধ্যেই বিজেপি নেতারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি তুলেছেন। অভিযোগ উঠেছে বিরোধী দলনেতার নিরাপত্তায় গাফিলতি নিয়েও। যদিও শাসক দলের তরফে সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: বন্যায় ডুবেছে অসম, এবার রাস্তাতেই কেমোথেরাপি দিতে হচ্ছে ক্যানসার আক্রান্তদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.