Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬

অবৈধ পার্কিংয়ে ছোট হয়েছে রাস্তা, ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবকের

প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয়দের৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৮, ১২:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৮, ১২:১৩

options
link
অবৈধ পার্কিংয়ে ছোট হয়েছে রাস্তা, ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবকের zoom
Advertisement

অরূপ বসাক, মালবাজারঃ বালিবোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। শনিবার সকালে ঘটনাটি, মালবাজার মহকুমার অন্তর্গত ওদলাবাড়ি বাজার এলাকার৷ মৃতের নাম কৈলাশ মাঝি, বয়স ৪৬৷ পলাতক ঘাতক লরির চালক ও খালাসি৷ ঘটনার প্রতিবাদে রাস্তায অবরোধ করেন স্থানীয়রা৷ তাঁদের অভিযোগ, প্রশাসনের মদতেই রাস্তায় দাঁড়িয়ে থাকে বিভিন্ন গাড়ি৷ অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি৷ ফলে আজ প্রাণ গেল একজনের৷

[প্রধানমন্ত্রীর নাম জানেন না, চলন্ত ট্রেনে মুসলিম যুবকের উপর অকথ্য অত্যাচার]

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাজার নিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন মৃত যুবক কৈলাশ মাঝি৷ ৩১ জাতীয় সড়ক ধরে তখনই শিলিগুড়ির দিকে থেকে আসছিল ঘাতক বালিবোঝাই ট্রাকটি৷ ওদলাবাড়ি বাজারের কাছে এসে কোনও কারণে ব্রেক ফেল করে ট্রাকটি৷ সোজা গিয়ে ধাক্কা মারে যুবকের সাইকেলে৷ তাঁর মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় কৈলাশ মাঝির৷ শোরগোল পড়ে যায় গোটা এলাকায়৷ তখনই সেখান থেকে চম্পট দেয় লরির চালক ও খালাসি৷

[ভাগাড় কাণ্ডের জের, শেখ হাসিনার মধ্যাহ্নভোজের মেনু থেকে বাদ মাংস]

এরপর পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়৷ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে রাস্তা অবরোধ করেন স্থানীয় সাধারণ মানুষ৷ তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকার একটি জ্বলন্ত সমস্যা যানবাহনের বেআইনি পার্কিং৷ যার ফলে ক্রমশ ছোট হতে থাকে ওদলাবাড়ি বাজারের রাস্তা৷ একাধিকবার জানান হয়েছে প্রশাসনকে কিন্তু মেলেনি কোনও সুরাহা৷ যার ফল ভুগতে হল, একটা প্রাণ দিয়ে৷ স্থানীয়রা আরও জানান, সব সময় রাস্তার দুধারে লাইন করে দাঁড় করানো থাকে ছোট, বড় গাড়ি৷ কিন্তু সবই বেআইনিভাবে৷ ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ৷ তারাই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন৷

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.