এক অদ্ভুত রাজনৈতিক পালাবদল মুর্শিদাবাদের ধুলিয়ানে। তৃণমূল পরিচালিত পুরসভার (Dhuliyan Municipality) চেয়ারম্যানকে অনাস্থা ভোটে সরিয়ে ফের আরেক কাউন্সিলরকে চেয়ারম্যান করা হল। তাৎপর্যপূর্ণভাবে যিনি ঋতব্রত তৃণমূলের সদস্য। প্রথমে নির্দল কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন।
২১ আসনের ধুলিয়ান পুরসভায় গত নির্বাচনে কংগ্রেস ৭টি, নির্দল ২টি ও বাকি আসনে তৃণমূল জিতেছিল। তৃণমূলের তরফে চেয়ারম্যান হন ইনজামামুল ইসলাম। যিনি কিনা কালীঘাটপন্থী! কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই চেয়ারম্যানের সঙ্গে কাউন্সিলরদের দূরত্ব বাড়তে থাকে। গত ৪ আগস্ট তৃণমূলের ১৩ জন কাউন্সিলর চেয়ারম্যান ইনজামুলের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। আস্থা ভোট না ডেকে গত ২৩ আগস্ট ইনজামুল, ভাইস চেয়ারম্যান খায়রুল ইসলাম-সহ ৫ জন কংগ্রেসে যোগ দেন। যদিও সামশেরগঞ্জ দাঙ্গায় নাম থাকায় এবং রাজ্য নেতৃত্বের অনুমোদন ছাড়া যোগদান করায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাদের যোগদান স্থগিত করে দেয়।
আরও পড়ুন:
এরপর সোমবার ধুলিয়ান পুরসভায় চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটি হয়। ২১ জনের মধ্যে ১৫ জন কাউন্সিলর উপস্থিত হয়ে সর্বসম্মতিক্রমে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার সাদাতকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করেন। আনোয়ার গত নির্বাচনে নির্দল হিসেবে জিতলেও পরে তৃণমূলে যোগ দেন। এদিনের ভোটে কংগ্রেসে যোগ দেওয়া ৫ কাউন্সিলর-সহ ৫ নম্বর ওয়ার্ডের সুষমা সরকার অনুপস্থিত ছিলেন। সূত্রের খবর, ত্রিপল দুর্নীতিতে নাম জড়ানোয় বিক্ষোভের মুখে পড়ে সুষমা সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গিয়েছে, নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার-সহ ১৪ জনই বর্তমানে ঋতব্রত পন্থী শিবিরে। ভোটের সময় উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের ঋতব্রত পন্থী তৃণমূল বিধায়ক নুর আলম। নুর আলম বলেন, “প্রাক্তন চেয়ারম্যান নিয়মিত পুরসভায় আসতেন না, তাই কাজ আটকে ছিল। সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর অনাস্থা এনেছিলেন। আগামীকালই নতুন চেয়ারম্যান দায়িত্ব নেবেন। সামনে দুর্গাপুজো, রাস্তাঘাট সংস্কার করতে হবে।” অন্যদিকে নতুন চেয়ারম্যান আনোয়ার বলেন, “সকলের প্রতি কৃতজ্ঞ। সকলের আস্থাকে মর্যাদা দেব। বিধায়ক নুর আলমের নেতৃত্বে কাজ করব।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আর নয় অতিরিক্ত সময়, টুলু মণ্ডলকে ‘ঘোষিত অপরাধী’ সিলমোহরের প্রক্রিয়া শুরু!
-
বাংলাদেশের চাহিদা মেটাচ্ছে ভারত! রপ্তানি ৩ লক্ষ কেজি ইলিশ
-
দৌড়তে গিয়ে প্যান্টেই মলত্যাগ! দুর্গন্ধে বাকি প্রতিযোগীরা উধাও, চ্যাম্পিয়ন হয়ে কী সাফাই মহিলা অ্যাথলিটের?
-
ক্লাসরুমে এসএফআইয়ের কর্মসূচি! প্রধান শিক্ষককে শোকজ করল শিক্ষাদপ্তর
-
২২ বছর পর মুভ অন, জেলবন্দি ইমরানকে ভুলে কোটিপতিকে বিয়ে জেমিমার