শংকর রায়, উত্তর দিনাজপুর: খাতায় কলমে জমির মালিক তিনিই। কিন্তু, জমিটি আগের মালিকের পরিবারের লোকেরা দখল করে রেখেছিল বলে অভিযোগ। সোমবার সকালে জমি পরিবারের লোকেদের নিয়ে জমির পুর্নদখলে গিয়েছিলেন বর্তমান মালিক সুখনলাল সিং। তার জেরে ধুন্ধুমার কাণ্ড। দু’পক্ষের সংঘর্ষে তিরবিদ্ধ হয়ে বেঘোরে মারা গেলেন ষাটোর্ধ্ব ওই বৃদ্ধ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের এই ঘটনায় অভিযুক্তরা পলাতক।
[শ্বশুরবাড়ি থেকে স্ত্রী না ফেরায় অভিমানে আত্মঘাতী স্বামী]
ইসলামপুরের মাটিকুণ্ডা ২ নম্বর পঞ্চায়েতের গোলানি গ্রামের বাসিন্দা সুখনলাল সিংহ। বছর দুয়েক আগে প্রতিবেশী দুধিকুমার সিংহের কাছ থেকে পৌনে পাঁচ কাঠা জমি কিনেছিলেন তিনি। অভিযোগ, দুধিকুমারের মৃত্যুর পর, জমিটি দখল করে রেখেছিলেন তাঁর ভাই শংকর সিংহ ও সরকার সিংহ। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের দীর্ঘদিনের বিবাদ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে ভাই হেমলালকে নিয়ে জমির দখল নিতে গিয়েছিলেন সুখনলাল। তাঁদের বাধা দেয় দুধিকুমারের ভাই শংকর ও সরকার। বচসা থেকে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালীন আচমকাই সুখনলালকে লক্ষ্য করে তির ছোড়ে শংকর ও তাঁর সঙ্গীরা। ওই বৃদ্ধের ডান চোখের কর্নিয়ার পাশে তির বিধে যায়। আহত হন আরও কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। পরে গুরুতর আহত সুখনলালকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে মারা যান তিনি।
[কাঠের সেতু পেরোতে ‘নজরানা’ ১০ টাকা! ক্ষোভে ফুঁসছে কালিন্দ্রীপাড়ের গ্রাম]
ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শংকর, সরকার ও বিকাশ পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে নিহতের পরিবারের তরফে এখনও পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
[দামের ছেঁকায় বাদ ডিম, মিড-ডে মিলে পড়ুয়ারা পেল চিকেন]
সর্বশেষ খবর
-
‘নরক উৎখাত হল’, খামেনেইয়ের শেষকৃত্যের দিনই গর্জন ট্রাম্পের, পালটা তোপ মার্কিন প্রেসিডেন্টকে
-
রিয়ালিটি শোয়ের চিত্রনাট্যকারের সঙ্গে প্রেম অদিতির! দেবরাজের হাজতবাসের মাঝেই বিস্ফোরক সৌম্য
-
দানের সোনা গলিয়ে বিস্কুটে রূপান্তর! রাম মন্দিরে চুরির তদন্তে চাঞ্চল্যকর দাবি সিটের
-
অবশেষে জানা যাচ্ছে অন্নপূর্ণার স্টেটাস! অ্যাকাউন্টে ৩০০০ ঢুকবে কি না কীভাবে জানবেন?
-
বিশ্বজোড়া নজির গড়বে ভারতীয় আয়ুর্বেদ! বাঙালি অর্থনীতিবিদের তৈরি নীল নকশা