রমণী বিশ্বাস, তেহট্ট: টিউশন থেকে বাড়ি ফেরার পথে দুই নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল দু’জন যুবকের বিরুদ্ধে। তাদের চিৎকারে শুনে অভিযুক্তদের ধরে ফেলেন স্থানীয়রা। তারপরই শুরু হয় গণপিটুনি। তবে তাঁদের মধ্যে একজন সেখান থেকে পালিয়ে যান। অন্যজনকে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার তেহট্টের ছাতিনা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে টিউশনে পড়তে এসেছিল একাদশ শ্রেণির দুই ছাত্রী। সন্ধ্যায় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে তেহট্টের গরীবপুরের কাছে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে দুই বাইক আরোহী যুবক তাদের পিছু নেন। অভিযোগ, সাইকেল থেকে নামিয়ে দুই নাবালিকার হাত ধরে টানাটানি শুরু করেন তাঁরা। এমনকী তাদের কুপ্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই তারা চিৎকার শুরু করে। সেই চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু তখনই সেখান থেকে বাইকে করে চম্পট দেওয়ার চেষ্টা করেন দুই যুবক। যদিও কিছুদূর যাওয়ার পরই স্থানীয়রা তাঁদের ধরে ফেলেন। এরপরই শুরু হয় গণপিটুনি। তবে কোনও মতে সেখান থেকে পালিয়ে যান এক যুবক।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তেহট্ট থানার পুলিশ। তারা ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে দুই নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম প্রশান্ত বিশ্বাস। অপর যুবকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
তৃতীয় সন্তানের জন্মে এক বছর মাতৃত্বকালীন ছুটি! বিরাট ঘোষণা তামিলনাড়ু সরকারের
-
৪ ম্যাচে ২১ গোল দিল্লির, বিষ্ণুকে ছাড়াই ডুরান্ড সেমিতে কঠিন পরীক্ষায় নামছে ইস্টবেঙ্গল
-
পেটের টানে ঝাড়খণ্ড থেকে নিউমার্কেটের হোটেলে এসে মৃত্যু! অঝোরে কান্না সন্দীপের কাকা-দাদার
-
চেহারা নিয়ে কটূক্তি, উঠল অতীতের ‘কেচ্ছা’! ভারতের টেস্টের মাঝে ভাইরাল মঞ্জরেকর-মুরলীর ঝগড়া
-
ইরান যুদ্ধে ‘মেঘনাদ’ রাশিয়া, আমেরিকাকে জব্দ করতে কোন পথে আসছে বিপুল অস্ত্র?