Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Naihati

নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার আরও ২, ধৃতের সংখ্যা বেড়ে চার

শুক্রবার ধৃতদের বারাকপুর আদালতে তোলা হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ১৪:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ১৪:২১

options
link
নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার আরও ২, ধৃতের সংখ্যা বেড়ে চার zoom
প্রতীকী ছবি।
Advertisement

অর্ণব দাস, বারাকপুর: নৈহাটিতে তৃণমূল কর্মী খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার আরও দুই। ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। গত বুধবার উত্তরপ্রদেশের বালিয়ার সিকান্দারপুর থানার পুলিশ ও বারাকপুর পুলিশ যৌথ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। শুক্রবার তাদের বারাকপুর আদালতে পেশ করা হবে।

ধৃতদের নাম উপেন দাস ওরফে উপেন তাঁতি ও মূল অভিযুক্ত রাজেশ সাউয়ের ছেলে আকাশ সাউ। বৃহস্পতিবার অভিযুক্তদের বালিয়া জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে আদালত ৪ দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে। সেই অনুমতি পেয়ে ধৃতদের বারাকরপুরে নিয়ে আসা হয়েছে।

Advertisement

তৃণমূল কর্মী খুনের ঘটনায় প্রথমে অক্ষয় গণ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ দিনের মাথায় ভিনরাজ্য থেকে দ্বিতীয় অভিযুক্ত রঞ্জিত সাউকে গ্রেপ্তার করা হয়। এইবার আরও দুজনকে গ্রেপ্তার করা হল।

গত ৩১ জানুয়ারি, শুক্রবার নৈহাটির গৌরীপুর এলাকায় টোটো করে যাওয়ার সময় বাইক নিয়ে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের উপর হামলা চালায় ৬ দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তারা দুটি বাইকে এসেছিল। তার মধ্যে একটি বাইকে বসা তিনজনের মধ্যে মূল অভিযুক্ত রাজেশ সাউ ছিল মাঝে, তার পিছনে বসেছিল ধৃত রঞ্জিত সাউ। সন্তোষকে টোটো থেকে নামিয়ে রাস্তায় ফেলে ইট দিয়ে থেঁতলে খুনের পর চম্পট দেয় তারা। এই ঘটনায় আগেই অক্ষয় ও রঞ্জিতকে গ্রেপ্তার করে পুলিশ। এবার গ্রেপ্তার উপেন ও আকাশ। মূল অভিযুক্ত রাজেশ এখনও পলাতক। খোঁজে তল্লাশি করছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.