সোমনাথ পাল, বনগাঁ: জাল ভারতীয় পার্সপোট-সহ ভারত বাংলাদেশ সীমান্তে গ্রেপ্তার দুই। ধৃতরা মায়নামারের বাসিন্দা। ধৃতদের নাম কামাল হোসেন(৩৭) ও সুলতান আহমেদ (৫০)। পেট্রাপোল সীমান্ত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল দু’জনে। পাসপোর্ট-সহ অন্যান্য নথি পরীক্ষার সময়ই দু’জনে ধরা পড়ে যায়। শুক্রবার রাতেই অভিবাসন দপ্তরের তরফে ধৃতদের পেট্রাপোল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে ধৃতদের জেলা হেফাজতের নির্দেশ দেন বিচারক।
[নাবালিকার বিয়ে আটকাল যুব তৃণমূল ও টিএমসিপির সদস্যরা]
জানা গিয়েছে, কামাল ও সুলতান মায়ানমারের আরাকান জেলার বাসিন্দা। চোরা পথেই তারা ভারতে এসেছিল। এরপর পাঞ্জাবের লুধিয়ানায় তারা বেশ কিছুদিন ঘাঁটি গেড়ে থাকতে শুরু করে। সেখান থেকেই ভারতীয় নাগরিকত্বের জাল প্রমাণপত্র তৈরি করায়। তৈরি হয় জাল পাসপোর্টও। উদ্দেশ্য বাংলাদেশ যাওয়া। এরপর পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে শুক্রবার দুই মক্কেল বাংলাদেশ যাওয়ার চেষ্টাও করে। সেই সময় তাদের কাছে থাকা নথিপত্র দেখেই অভিবাসন দপ্তরের আধিকারিকদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতেই অসঙ্গতি ধরা পড়ে। দু’জনকেই আটকে দেওয়া হয়। খবর যায় পেট্রাপোল থানায়। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে জেলা হেফাজত দিয়েছেন বিচারক।
[পদ্মশ্রী করিমুলের বাড়িতে মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা গ্রামবাসীর]
সর্বশেষ খবর
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি
-
চলবে সেতু রক্ষণাবেক্ষণের কাজ, ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ