শাহজাদ হোসেন, ফরাক্কা: ঠিক যেন তাসের ঘর! গঙ্গার ভাঙনে তলিয়ে গেল আস্ত দোতলা বাড়ি। চোখের সামনে হুড়মুড়িয়ে ভাঙল পাকা বাড়ি। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মহেশটোলায় জোর শোরগোল। গঙ্গার গ্রাসে বিঘার পর বিঘা কৃষি জমিও। স্থানীয়দের অভিযোগ, গঙ্গা ভাঙন নিয়ে হেলদোল নেই প্রশাসনের। স্বাভাবিকভাবেই আতঙ্কে ঘরছাড়া বহু।
সমস্যা গত কয়েক বছরের। তবে রবিবার সকালে তা ফের বিরাটাকার নেয়। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মহেশটোলা গ্রামে আবারও নতুন করে গঙ্গা ভাঙন। চোখের সামনেই তলিয়ে গেল আস্ত দোতলা বাড়ি। ভয়ঙ্কর দৃশ্য দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনও উপায় নেই। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। বাধ্য হয়ে রাস্তায় ঠাঁই নেয় অসহায় পরিবারের প্রায় সকলেই।
[আরও পড়ুন: সংসদীয় কমিটিতে ফের ব্রাত্য তৃণমূল! বড় দায়িত্ব পেলেন বিজেপির লকেট]
গঙ্গা ভাঙন সামশেরগঞ্জের সবচেয়ে বড় সমস্যা। কয়েক বছর ধরে বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে গিয়েছে। গঙ্গাগর্ভে বহু বাড়িও। স্থানীয়দের অভিযোগ, তাঁরা বিপদে পড়লেও প্রশাসনে সমস্যা সমাধানে কোনও উদ্যোগ নেই। স্থায়ী সমাধানের বিষয়ে একইরকমভাবে উদাসীন রাজ্য ও কেন্দ্র সরকার। রাজ্যের তরফ থেকে শুধুমাত্র বালির বস্তা গঙ্গার পাড়ে ফেলা হয়েছে। আর তা ঘিরেই এবার সামশেরগঞ্জের মহেশটোলায় ক্ষোভ বাড়ছে। গঙ্গাগর্ভে বাড়ি তলিয়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ বাড়ল সামশেরগঞ্জের ভাঙন কবলিত এলাকার মানুষজনের।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: ‘সাহস থাকলে অন্য ধর্ম নিয়েও বলুন’, সনাতন বিতর্কে এবার আসরে নির্মলা]
সর্বশেষ খবর
-
নকআউটে আরও এক দেশ, আর হবে না বিশ্বকাপে প্রথমবার মেসি-রোনাল্ডো দ্বৈরথ! কোন অঙ্কে?
-
প্রতারণার অভিযোগে নোটিস পুলিশের, গ্রেপ্তারির আশঙ্কায় এবার হাই কোর্টে মানস ভুঁইঞা
-
ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগ, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, কেমন থাকবে সপ্তাহান্তে বঙ্গের আবহাওয়া?
-
মমতা নাকি ঋতব্রত, কোন তৃণমূলে? জবাবে ধন্দ বাড়ালেন অনুব্রত
-
ভারতীয়দের যুদ্ধে পাঠানোর ভয়ংকর ষড়যন্ত্র ভ্যান্সের! ‘মোদি রাজি হবেন না…’, খারিজ করেন ট্রাম্প