Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৬ জুন ২০২৬
Burdwan

গরু চোর সন্দেহে ব্যাপক গণপিটুনি, জামালপুরে প্রাণ গেল ২ যুবকের

পুকুরে লাফ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ ওই ২ যুবক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩, ১৪:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩, ১৪:৩৬

options
link
গরু চোর সন্দেহে ব্যাপক গণপিটুনি, জামালপুরে প্রাণ গেল ২ যুবকের zoom
প্রতীকী ছবি।

সৌরভ মাজি, বর্ধমান: গরু চোর সন্দেহে গণপিটুনি। পুকুরে লাফ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টাও ব্যর্থ। গ্রামবাসীদের মারধরে প্রাণ গেল দুই ব্যক্তির। পূর্ব বর্ধমানের জামালপুরের তুরুক ময়না গ্রামে ব্যাপক চাঞ্চল্য। কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

বেশ কয়েকদিন ধরে জামালপুরের তুরুপ ময়না গ্রামে গবাদি পশু চুরি যাচ্ছে। স্থানীয়দের দাবি, এক মাসে অন্তত ১৫টি গরু চুরি গিয়েছে। পুলিশকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি কিছুই। তাই তাঁরা নিজেরাই পাহারা দিচ্ছেন রাতে। এলাকাবাসীর দাবি, শুক্রবার রাতে ওই গ্রামেরই এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়ে দুই যুবক। মোষ বের করার সময় স্থানীয়রা দেখতে পান। ঘিরে ধরেন তাদের। স্থানীয়দের হাত থেকে বাঁচতে জলে ঝাঁপ দেয় দুজনে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর গ্রামবাসীরা যে যার ঘরে চলে যান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কাজ ফুরোলেই… অভিমানে পুরস্কারের টাকা ফিরিয়ে দিলেন উত্তরকাশীর ‘ত্রাতা’ র‍্যাট হোল মাইনাররা]

প্রায় ঘণ্টাদুয়েক পর পুকুর থেকে ওঠার পর পোশাক বদল করছিল দুজনে। কোনওক্রমে অন্তর্বাস পরে এলাকা ছাড়ার চেষ্টা করে তারা। সেই সময় ফের গ্রামবাসীরা ওই দুজনকে ঘিরে ধরে। চলে ব্যাপক মারধর। তাতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। এদিকে, গণপিটুনির খবর পেয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ওই দুই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ওই দুই যুবকের মৃত্যুর ঘটনায় কারা জড়িত ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: আইপিএলে অনিশ্চিত হার্দিক পাণ্ডিয়া! বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.