সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: গঙ্গা স্নানে যাওয়াই কাল। তলিয়ে মৃত্যু হল গার্ডেনরিচের বাসিন্দা দুই যুবকের। কয়েকঘণ্টার চেষ্টায় তাঁদের দেহ উদ্ধার করেছে পুলিশ। ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, মৃতদের নাম গোলাম রসুল ও মহম্মদ ইরফান। দু’জনই গার্ডেনরিচের বাসিন্দা। সূত্রের খবর, বৃহস্পতিবার গোলাম, ইরফান ও নন্দলাল নামে তিন যুবক মহেশতলার রবীন্দ্রনগর এলাকায় যান। তিনবন্ধু একসঙ্গে তারা মা ঘাঠে গঙ্গাস্নান করতে নামেন। কিন্তু তাঁরা কেউই সাঁতার জানতেন না। ফলে বিপদ বুঝে নন্দলাল উঠে পড়েন। কিন্তু বাকি দুজন উঠতে পারেননি। তলিয়ে যান তাঁরা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশে। নামানো হয় ডুবুরি।
সারাসকাল চলে তল্লাশি। এরপর বিকেলে দুর্ঘটনাস্থল থেকে খানিকটা দূরে মিলেছে দুই যুবকের দেহ। ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে। ঠিক কী ঘটেছিল, তা জানতে নন্দলালকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। দুর্ঘটনা নাকি নেপথ্যে লুকিয়ে অন্য কোনও রহস্য, তা ভাবাচ্ছে তদন্তকারীদের।
সর্বশেষ খবর
-
রোলার কোস্টারে চড়ার শখ? ২ মহিলার মস্তিষ্কে রক্তক্ষরণ, রোমাঞ্চের রাইডে কী বিপদ হতে পারে
-
৫০ পেরিয়েও বল হাতে ইতিহাস, ভাঙল ৯৪ বছরের আন্তর্জাতিক রেকর্ড
-
এবার তারকেশ্বেরে আরএসএসের কর্মশালা, থাকবেন ওড়িশার প্রচারকরাও
-
‘জুনিয়র পার্টনার’ হতে রাজি বিজেপি? অকালিদের সঙ্গে জোটে শর্ত গেরুয়া শিবিরের, বাড়ছে জটিলতা
-
আশ্রমেই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ সন্ন্যাসী! অভিযুক্ত মহারাজের ভাইরাল ভিডিও, উত্তেজনা কোচবিহারে