সন্দীপ মজুমদার: মন্ত্রের জোরে মুশকিল আসান হয়ে যাবে। এই লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার করা হল এক ওঝাকে। ধৃতের নাম রহমত আলি শেখ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জগৎবল্লভপুর থানা এলাকার মুন্সিরহাট ভূপতিপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তি নিরসনের জন্য রহমতের শরণাপন্ন হন ভূপতিপুরের ওই গৃহবধূ। রবিবার রহমত তাঁকে সাধনার নামে আচ্ছন্ন করে ধর্ষণ করে বলে অভিযোগ। আচ্ছন্ন অবস্থায় ওই গৃহবধূ বাড়ি ফিরে আসেন। কয়েক ঘণ্টা পর তাঁর হুঁশ ফেরে। কাঁদতে কাঁদতে স্বামীকে সমস্ত ঘটনা জানিয়ে দেন। সোমবার সকালে জগৎবল্লভপুর থানায় গিয়ে রহমতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূর স্বামী। অভিযোগ পেয়ে রহমতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
[রেস্তরাঁয় কুকুরের মাংস বিকোচ্ছে না তো! অবশেষে নড়েচড়ে বসল বালুরঘাট পুরসভা]
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এমন কাজ আগেও করেছে রহমত। সাংসারিক অশান্তি, সন্তান না হওয়া-সহ নানা সমস্যায় জর্জরিত মহিলাদের মিথ্যা বুজরুকি দিয়ে এমন কাজ করত সে। মন্ত্রপূত জল খাওয়ানোর নাম করে মহিলাদের উত্তেজক মাদক মিশ্রিত জল খাইয়ে তাঁদের ধর্ষণ করত। শ্লীলতাহানির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে অনেকেই লজ্জার কারণে কোনও আইনি পদক্ষেপ এতদিন নেননি। সোমবার গৃহবধূর স্বামী তা নেওয়ায় আপাতত হাজতে ওঝা। যদিও তার দাবি, মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। এমন কোনও কাজ সে করেনি। ধৃতকে খুব শিগগিরিই আদালতে তোলা হবে। জানা গিয়েছে, রহমতকে নিজের হেফাজতে চাইবে পুলিশ।
[বিউটি পার্লারে বেআইনি কাজের অভিযোগ, লাইসেন্স নবীকরণে কড়া পুরনিগম]
সর্বশেষ খবর
-
মাঝরাস্তায় ট্যাঙ্কার থেকে ইথানল চুরি! বর্ধমানে সক্রিয় বড়সড় চক্র, সতর্ক পুলিশও
-
পকেটের চাপে অভিভাবকত্বে ব্রেক! বাংলায় কমছে প্রজনন হার, সমীক্ষার ফলাফলে উদ্বেগ
-
আগামী মাসে নদিয়া সফরে মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি থাকবেন সরকারি অনুষ্ঠানেও!
-
একমাসে দ্বিতীয়বার! ফের বঙ্গে আসছেন শাহ, আগামী সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি
-
চলবে সেতু রক্ষণাবেক্ষণের কাজ, ফের ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ