পাথরকে পুজো না করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুজো করার বার্তা দিয়ে বিতর্কে জড়ালেন সে রাজ্যের এক বিজেপি নেতা। তিনি উত্তরপ্রদেশের গোপামউ কেন্দ্রের বিধায়ক শ্যাম প্রকাশ। সম্প্রতি একটি জনসভায় মোদি ও যোগীকে আরাধনা করার কথা বলেন তিনি। এই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে বিজেপিকে ‘হিন্দু-বিরোধী’ বলে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। আর এই ইস্যুতে ভোটমুখী পশ্চিমবঙ্গে চরম অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি।
বিতর্কিত ভিডিওতে বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, “আমি জীবিত মানুষকে ভগবান মনে করি। যোগীজি ও মোদিজিকে ভগবান মনে করায় কোনও ভুল নেই। কারণ ওঁরা আমাদের কিছু করে দিতে পারবেন। ওঁদের দেওয়ার ক্ষমতা আছে। পাথরের কাছে কিছু চাইলে তাঁরা আপনাদের কিছুই দিতে পারবে না।” এই মন্তব্য নিয়েই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে হিন্দু-বিরোধী বলেও দাবি করেছে তারা।
আরও পড়ুন:
বিজেপি নেতার মন্তব্যের ভিডিওটি সমাজমাধ্যমে শেয়ার করে তৃণমূল লিখেছে, “নরেন্দ্র মোদি একবার নিজেকে নন-বায়োলজিক্যাল বলেছিলেন। তাঁর শিষ্যরা এবার আক্ষরিক অর্থেই সেই পথে হাঁটতে শুরু করেছেন। প্রথমে বিজেপি সাংসদ সম্বিত পাত্র দাবি করেন, মহাপ্রভু জগন্নাথ নরেন্দ্র মোদির ভক্ত। এবার বিজেপি বিধায়ক শ্যাম প্রকাশ আরও একধাপ এগিয়ে প্রকাশ্যে মানুষকে বলছেন, পাথর পুজো করা বন্ধ করুন। পরিবর্তে নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথের পুজো করুন।” এই বিষয়টিকে ‘ধর্মদ্রোহিতা’ বলে দাবি করেছে তৃণমূল। এটিকে বিপজ্জনক বলেও দাবি করা হয়েছে। রাজ্যের শাসকদলের তরফে জানানো হয়েছে, এঁরাই সেই মানুষ যাঁরা দিনরাত বুক ফুলিয়ে নিজেদের ‘হিন্দুধর্মের অভিভাবক’ এবং ‘ধর্ম রক্ষক’ বলে দাবি করে আসছে। আর এটাই সেই ‘পরিবর্তন’ যা তাঁরা বাংলায় করতে চায়। তাঁরা ক্ষমতায় এলে মা দুর্গার জায়গায় মোদিকে বসানো হবে। বাংলা বিজেপির এই পাগলামি গ্রহণ করবে না বলে দাবি করেছে তৃণমূল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এমবাপে ম্যাজিকেই বাজিমাত, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের