Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
WB Whether Update

কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টিতে ভিজবে মহানগর! বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার দিনভর রোদ, মেঘের খেলা চলবে। বিকেল নাগাদ কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৩:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৩:৩২

options
link
কয়েক ঘণ্টার মধ্যে বৃষ্টিতে ভিজবে মহানগর! বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস zoom
রাজ্যজুড়ে ঝেঁপে আসছে বৃষ্টি, সুখবর দিল হাওয়া অফিস।
Advertisement

সকাল থেকে মেঘলা আকাশ। কয়েক জায়গায় বৃষ্টিও হয়েছে। আগামী কয়েক ঘণ্টায় কলকাতা-সহ লাগোয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঝোড়ে হাওয়া বইবে বলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি বিকেল নাগাদ মহানগরে কালবৈশাখীর পূর্বাভাসও রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার দিনভর রোদ, মেঘের খেলা চলবে। বিকেল নাগাদ কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বইবে ঝোড়ো হাওয়া। এ দিন ও আগামিকাল শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওড়া অফিস। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দু’দিন বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। সপ্তাহান্তে ফের বাড়বে তাপমাত্রা। শনিবার ও রবিবার পারদ চড়বে। বিশেষ করে পশ্চিমের জেলা অর্থাৎ মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে পারদ চড়বে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.