Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Sikkim

ভারী বৃষ্টিতে সিকিমের রিম্বিতে ফের ভূমিধস, অবরুদ্ধ সড়ক, বিছিন্ন যোগাযোগ ব্যবস্থা!

ইউকসম-তাশিডিং নির্বাচনী এলাকায় অন্তগর্ত রিম্বি ও খেচুপেরি সংযোগকারী সড়কে ভূমিধস নামে। ফলে রাস্তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয়দের আশঙ্কা লাগাতার বৃষ্টি চলতে থাকলে আরও বড় ভূমিধস নামতে পারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৩:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৩:২৮

options
link
ভারী বৃষ্টিতে সিকিমের রিম্বিতে ফের ভূমিধস, অবরুদ্ধ সড়ক, বিছিন্ন যোগাযোগ ব্যবস্থা! zoom
সিকিমে ভূমিধস। ছবি: সংগৃহীত।
Advertisement

লাগাতার ভারী বৃষ্টিতে শনিবার সন্ধ্যায় পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে বড় ধস নামে। যার ফলে গুরুত্বপূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। অন্যদিকে, ধসের জেরে দুর্ঘটনা এলাকার দু’টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের সতর্ক থাকার কথা বলা হয়েছে প্রশাসনের তরফে।

ইউকসম-তাশিডিং নির্বাচনী এলাকায় অন্তগর্ত রিম্বি ও খেচুপেরি সংযোগকারী সড়কে ভূমিধস নামে। ফলে রাস্তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয়দের আশঙ্কা লাগাতার বৃষ্টি চলতে থাকলে আরও বড় ভূমিধস নামতে পারে। রিম্বিতে ভূমিধসের জেরে পাথর, মাটি ধসে পড়ায় রাস্তা বন্ধ হয়ে পড়ে। রিম্বি ও খেপচুরির মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রবল বৃষ্টিপাতের জেরে সিকিম ও পাশ্ববর্তী দার্জিলিঙের পাহাড়ে ভূমিধস নামায় অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। প্রবল বৃষ্টিতে দার্জিলিঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাবাকোশী গ্রামে রংভাঙ নদীর উপর একটি অস্থায়ী সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।বৃষ্টি এখনও থামেনি। সিকিম ও দার্জিলিঙের পার্বত্য অঞ্চলে ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে আরও ভূমিধস নামতে পারে আশঙ্কা। প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে স্থানীয় প্রশাসন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ দিকে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে বলেও  পূর্বাভাস! মঙ্গলবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। বুধবার দার্জিলিঙেও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.