Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সত্যসাধন চক্রবর্তী, শোকের ছায়া রাজনৈতিক মহলে

আগামিকাল প্রয়াত সিপিএম নেতার শেষকৃত্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০১৮, ১৫:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০১৮, ১৫:০৪

options
link
প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সত্যসাধন চক্রবর্তী, শোকের ছায়া রাজনৈতিক মহলে zoom
Advertisement

বুদ্ধদেব সেনগুপ্ত: প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চ শিক্ষামন্ত্রী সত্যসাধন চক্রবর্তী। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। চিকিৎসক আসার আগেই জীবনাবসান হয় বামপন্থী নেতার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। আগামিকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

[ফেসবুকে প্রেম, প্রতারিত হয়ে আত্মঘাতী এসএসকেএম হাসপাতালের কর্মী]

অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। চাকদহ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকেও নির্বাচিত হন।

Advertisement

[ইদ সেরেই নীতি আয়োগে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে]

১৯৮০ সালে দক্ষিণ কলকাতা থেকে লোকসভা নির্বাচনে প্রথমবার জয়ী হন। ১৯৯১ সালে নদিয়া জেলার চাকদহ কেন্দ্রের বিধায়ক হয়ে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী হন। ২০০৬ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। এর পাশাপাশি দীর্ঘদিন বিদ‍্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন।বেশ কয়েকটি শিক্ষক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। কাজ করেছেন ওয়েবকুটার সাধারণ সম্পাদক হিসেবে । এআইফুকটো-র সাধারণ সম্পাদকও ছিলেন বেশ কিছুদিন।

[শোভনহীন পরিবেশ দপ্তরের কমিটি থেকে পদত্যাগ করলেন বৈশাখি]

প্রয়াত কমরেড সত্যসাধন চক্রবর্তীর জন্ম ১৯৩৩ সালে বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার হরিনাতে। তিনি হাওড়ার বালিতে বি আর থমসন স্কুলে শিক্ষাজীবন শুরু করেন, পরে বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতির পাশাপাশি লেখালেখিও করতেন অধ্যাপক সত্যসাধন চক্রবর্তী। অসংখ্য প্রবন্ধ লিখেছেন, তাঁর লেখা ‘ভারতের শাসনব্যবস্থা ও রাজনীতি’ বইটি স্নাতক স্তরে একটি জনপ্রিয় পাঠ‍্যপুস্তক।

[রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, শহরে এসে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর]

প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে। শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সি পি আই (এম)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। আজ তাঁর মরদেহ সংরক্ষণ করে রাখা হবে। রবিবার শেষকৃত্য সম্পন্ন হবে। নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিনে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন অনুগামীরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.