সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে সর্বশিক্ষা মিশনের বিতর্কিত নির্দেশিকা বাতিল করে দিল রাজ্য সরকার। সাফ জানিয়ে দেওয়া হল, রাজ্যে কয়েক হাজার সরকারি স্কুল রয়েছে। প্রতিটি স্কুলের পক্ষে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভিডিও করে সর্বশিক্ষা মিশনের কাছে পাঠানো সম্ভব নয়। তাছাড়া স্কুলে কীভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা হবে, তা একান্তভাবেই সংশ্লিষ্ট স্কুলের ব্যাপার। এ বিষয়ে সর্বশিক্ষা মিশন হস্তক্ষেপ করতে পারে না। বস্তুত, সর্বশিক্ষা মিশনের নির্দেশিকা বাতিল ঘোষণা করে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্কুলে নয়া নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার।
[টানা বৃষ্টিতে দক্ষিণে বিপর্যস্ত জনজীবন, উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি]
সম্প্রতি, উত্তরপ্রদেশে সমস্ত মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালন করার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে যোগী সরকারের মাদ্রাসা শিক্ষা পরিষদ। অনেকটা একই কায়দায় এ রাজ্যের স্কুলগুলিতেও স্বাধীনতা দিবস উদযাপন করা নিয়ে একটি নির্দেশিকা জারি করেছিল সর্বশিক্ষা মিশন। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ১৫ আগস্ট রাজ্যের সমস্ত সরকারি স্কুলের যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করতে হবে। শুধু তাই নয়, নির্দেশিকায় আরও বলা হয়, প্রতিটি স্কুলকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভিডিও করে সর্বশিক্ষা মিশনের কাছে পাঠাতে হবে। এই নির্দেশিকা ঘিরে বিতর্ক দানা বাধে। স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে সর্বশিক্ষা মিশনের নির্দেশিকা জারির এক্রিয়ার নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। তাছাড়া এ রাজ্যের কয়েক হাজার সরকারি স্কুল আছে। সব স্কুলের পক্ষে আদৌও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ভিডিও করা সম্ভব হবে কিনা, তা নিয়েও প্রশ্ন ওঠে। শেষপর্যন্ত সর্বশিক্ষা মিশনের নির্দেশিকা বাতিল করে দিল রাজ্য সরকার। শনিবার পালটা নির্দেশিকা জারি করে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, প্রতিবারের মতো এবারও নিজেদের মতো করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজন করতে পারবে স্কুলগুলি। এক্ষেত্রে সর্বশিক্ষা মিশনের নির্দেশিকা মানার কোনও প্রয়োজন নেই।
[পরিচারিকা সেজে ঢুকে সর্বস্ব চুরি, ব্যবসায়ী-সহ গ্রেপ্তার ৩]
সর্বশেষ খবর
-
বিয়ের ১০ দিন আগে অঘটন! হাবড়ায় পুকুর থেকে উদ্ধার হবু কনের মৃতদেহ
-
বিশ্বকাপে দলীয় সমর্থন নিয়ে চরমে বিবাদ, বাংলাদেশে ‘খুন’ বিএনপি নেতা, নিহত আরও এক
-
সন্ধ্যা নামলেই পাখিদের গণ-আত্মহত্যা! অসমের রহস্যে ঘেরা এই গ্রাম হোক আপনার আগামী ডেস্টিনেশন
-
ধোনির যোগ্য উত্তরসূরি হার্দিকই! তারকা অলরাউন্ডারের দলবদল নিয়ে মুখ খুলল সিএসকে
-
জামাইবাবুর লালসার শিকার দিব্যাঙ্গ শ্যালিকা! বাংলাদেশে ধৃত মাদ্রাসার সুপার