রাজা দাস, বালুরঘাট: দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির অভিনন্দন মিছিল ঘিরে ধুন্ধুমার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে৷ পুলিশি বাধা অগ্রাহ্য করে মিছিল করার পাশাপাশি উর্দিধারীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল গেরুয়া শিবিরের বিরুদ্ধে৷ বাধ্য হয়ে পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ৷ শূন্যে এক রাউন্ড গুলিও চলে৷ যদিও পদ্ম শিবিরের কর্মী সমর্থক পুলিশের উপর হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷
[ আরও পড়ুন: গেটম্যানের অসতর্কতার মাশুল, রেজিনগরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু]
তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে হারিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির সুকান্ত মজুমদার৷ গেরুয়া শিবিরের বিপুল জয়ের জেরে শনিবার অভিনন্দন মিছিলের আয়োজন করা হয়৷ জেলা বিজেপির তরফে সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সেই অনুযায়ী এদিন সকালে বুনিয়াদপুরের জেলা বিজেপি কার্যালয়ে পৌঁছান তিনি৷ মিছিল করে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল তাঁর৷ ১৪৪ ধারা জারি থাকায় মিছিল করা সম্ভব নয় বলেই জানায় পুলিশ৷ কিন্তু পুলিশি বাধ্য অগ্রাহ্য করেন বিজেপি কর্মী সমর্থকরা৷ ব্যারিকেড ভেঙে হাঁটতে শুরু করেন তাঁরা৷ পুলিশ কর্মীদের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা৷ এভাবেই মিছিল গঙ্গারামপুরে পৌঁছায়৷ সেখানে আবারও পুলিশি বাধার সম্মুখীন হন পদ্ম শিবিরের নেতাকর্মীরা৷ তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা৷ ইটের ঘায়ে একজন পুলিশকর্মীর মাথা ফেটে যায়৷ পালটা পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ৷ শূন্যে এক রাউন্ড গুলিও ছোঁড়া হয়৷
[ আরও পড়ুন: চোপড়ায় দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, গুলিবিদ্ধ এসআই-সহ ৩]
এই ঘটনার পর থেকে থমথমে বুনিয়াদপুর, গঙ্গারামপুর৷ অতিরিক্ত পুলিশবাহিনী রাস্তায় মোতায়েন করা হয়েছে৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘পুলিশ রাজ্য সরকারের হয়ে কাজ করছে৷ তাই শান্তিপূর্ণ মিছিলে হামলা চালাচ্ছে৷ নিজেরাই অশান্তির পরিবেশ তৈরি করে বিজেপির উপর দায় চাপাচ্ছে৷’’ যদিও তৃণমূলের তরফে দিলীপ ঘোষের দাবি খারিজ করে দেওয়া হয়েছে৷
সর্বশেষ খবর
-
এবার বাংলায় ‘মার্শাল প্ল্যান’, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ইউরোপের মতোই চাঙ্গা হবে রাজ্যের অর্থনীতি?
-
আমেরিকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে থাকবেন না ‘হত্তাকত্তা’ ট্রাম্পই, নেপথ্যে কোন অভিসন্ধি?
-
ব্লকবাস্টার সাফল্যের পরও ব্রাত্য ‘ধুরন্ধর’ রণবীর! ‘আলফা’ আলিয়ার প্রশংসা করতেই চক্ষুশূল অমিতাভ-বিরাট
-
কলকাতায় হরিহরণের ‘উস্তাদ-এ-গজল’, সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তিতে বিশেষ মেহফিল
-
আকাশছোঁয়া টিকিটমূল্য, বিশ্বকাপের ম্যাচে ফাঁকা স্টেডিয়াম, ‘ব্যর্থতা’ মানতে নারাজ ফিফা