ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তপ্ত বীরভূমের নানুর৷ এলাকার বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে৷ কাঠগড়ায় তৃণমূল৷ তিন বিজেপি সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা৷ এলাকায় টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও বিশাল পুলিশ বাহিনী৷ যদিও বিজেপির বিরুদ্ধে মারধরের পালটা অভিযোগ করেছে তৃণমূল৷
[ আরও পড়ুন: বারাবনিতে আক্রান্ত বাবুল, তৃণমূলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ ]
জানা গিয়েছে, নানুরের বন্দর গ্রামের ২১৭ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হলে, বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেয় শাসকদলের সমর্থকরা৷ রুখে দাঁড়ান বিজেপি কর্মীরা৷ বাঁশ-লাঠি নিয়ে তৃণমূল কর্মীদের উপর চড়াও হন বিজেপি কর্মীরা৷ ভেঙে দেওয়া হয় তৃণমূলের ক্যাম্প অফিস৷ পুকুরে ফেলে দেওয়া হয় রান্নার সরঞ্জাম৷ দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়৷ উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ অভিযোগ, বুথ থেকে বেরিয়ে বন্দর গ্রামের ভিতরে ঢুকে তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হন বিজেপি কর্মীরা৷ একের পর এক বাড়িতে হামলা চালান হয়৷ বাড়িতে ঢুকে দরজা আটকে কোনওক্রমে প্রাণে বাঁচেন তাঁরা৷
[ আরও পড়ুন: বুথে এজেন্ট বসাতে রাস্তায় ছোটাছুটি অধীরের, সকাল থেকেই উত্তপ্ত বহরমপুর]
পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী৷ বিজেপি কর্মীদের সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁরা৷ বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীদের মারেই মাথা ফেটেছে তাঁদের তিন কর্মীর৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল৷ বরং বিজেপির বিরুদ্ধে পালটা মারধরের অভিযোগে সরব হয়েছেন তাঁরা৷ যদিও সমস্ত অশান্তির অভিযোগ উড়িয়ে দিয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল৷ তিনি জানান, কয়েকটি বিক্ষিপ্ত অশান্তি ছাড়া ভোট শান্তিপূর্ণ হচ্ছে৷ অন্যদিকে, বুথের মধ্যে ঢুকে ফোনে কথা বলায় বিপাকে পড়েছেন বীরভূমের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল৷ ময়ূরেশ্বরের একটি বুথে ঢুকে তিনি ফোনে কথা বলছিলেন বলে খবর৷ ইতিমধ্যে বিজেপি প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!