আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: সোমবার রাত থেকে ফের উত্তপ্ত ভাটপাড়া৷ স্থানীয় সূত্রে খবর, রাতের অন্ধকারে এলাকার একাধিক এলাকায় আবারও বোমাবাজি করেছে দুষ্কৃতীরা। এদিন রাত সাড়ে ন’টা নাগাদ প্রথমে ৪ নম্বর গলি এবং তারপর ৫ নম্বর রেলওয়ে সাইডিংয়ে বোমাবাজি করে দুষ্কৃতীরা। কিছুক্ষণের মধ্যেই আবারও ভাটপাড়া মোড়ে বোমাবাজি শুরু হয়। ঘটনায় বেশ কয়েকজন জখম হন৷ সূত্রের খবর, বোমা ছোঁড়ার ঘটনায় জড়ির থাকায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের আজই তোলা হবে আদালতে৷
[ আরও পড়ুন: ফেসবুক থেকে প্রেম, কুলটির হ্যাপির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন স্পেনের ভেরোনিকা ]
জানা গিয়েছে, শনিবার রাত থেকে ফের অশান্ত হয়ে উঠেছে ভাটপাড়া৷ এলাকায় এলাকায় বোমাবাজি করছে দুষ্কৃতীরা৷ লুটপাট চালানো হচ্ছে স্থানীয়দের বাড়িতে৷ দুষ্কৃতী তাণ্ডব রুখতে প্রশাসন তৎপর হলেও, কোনও কোনও ক্ষেত্রে তাঁদের নাকের ডগায় হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা৷ ইতিমধ্যে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন৷ বন্ধ রয়েছে এলাকার সমস্ত স্কুল, দোকান-পাট, বাজার৷ এলাকার মোড়ে মোড়ে বসেছে পুলিশ পিকেটিং৷ সূত্রের খবর, এলাকার অতি স্পর্শকাতর জায়গাগুলিতে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ সেই তল্লাশি অভিযানেই এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৫০টিরও বেশি বোমা৷ এবং গ্রেপ্তার হয়েছে পাঁচ দুষ্কৃতী৷ মঙ্গলবারই এদের আদালতে তোলা হবে৷
প্রসঙ্গত, নিরাপত্তা ঘেরাটোপকে তোয়াক্কা না করেই, সোমবার ভাটপাড়া পুর হাসপাতালে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা৷ লণ্ডভণ্ড করে দেওয়া হল হাসপাতালের নিচের তলা৷ হামলা করা হল হাসপাতালের কর্মী ও রোগীর পরিজনদের উপর৷ ঘটনায় গুরুতর জখম হন দু’জন৷ আতঙ্ক তাঁদের এতটাই গ্রাস করেছে যে, ভয়ে হাসপাতাল ছাড়েন অনেক রোগী৷ যাঁরা থেকে গিয়েছেন, তাঁরাও প্রহর কাটাচ্ছেন প্রবল আশঙ্কায়৷ জানা গিয়েছে, ওইদিন সকালে অতর্কিতে ভিতরে ঢুকে ভাঙচুর করতে শুরু করে একদল দুষ্কৃতী৷ প্রথমেই হামলা করা হয় রিসেপশনে৷ নিশানা করা হয় প্রসূতি বিভাগকেও৷ মারধর করা হয় নার্স, হাসপাতালের কর্মী, রোগীর পরিজনদের৷ লুঠ করা হয় টাকাপয়সা৷ ঘটনাকে কেন্দ্র করে রোগীদের মধ্যে প্রবল আতঙ্ক তৈরি হয়৷ পরে ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়৷ তৎপরতায় দুষ্কৃতীমুক্ত হয় হাসপাতাল চত্বর৷
[ আরও পড়ুন: দুর্ঘটনায় পথচারীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আমতা, ঘাতক লরিতে আগুন ]
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন