সুমিত বিশ্বাস, পুরুলিয়া: চলন্ত ট্রেন (Running train)থেকে দুই মহিলার ঝাঁপ, তীব্র চাঞ্চল্য পুরুলিয়া (Purulia) স্টেশনে। ঘটনার সঙ্গে সঙ্গে স্টেশনে থাকা আরপিএফ জওয়ান ছুটে এসে তাঁদের উদ্ধার করেন। গোটা ঘটনার ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল (Video viral) হয়ে গিয়েছে। আরপিএফ জওয়ানদের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ সকলে। তবে এই ঘটনায় রেলযাত্রীদের নিরাপত্তা, নজরদারির ঢিলেঢালা বিষয়টি ফের প্রকাশ্যে এল, যা নিয়ে শুরু হয়েছে বিস্তর সমালোচনা।

ঘটনা সোমবারের। বিকেল ৩ টের পর সাঁতরাগাছি থেকে আনন্দবিহারগামী ট্রেন পুরুলিয়া স্টেশনের ৩ নং প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছিল। সেসময় চলন্ত ট্রেন থেকেই লাগেজ হাতে লাফিয়ে নামার চেষ্টা করেন ২ মহিলা। স্বাভাবিকভাবেই টাল সামলাতে না পেরে স্টেশনের উপর পড়ে যান তাঁরা। একজন প্রায় ট্রেনের নিচে চলে যাচ্ছিলেন। স্টেশনে কর্মরত আরপিএফ (RPF) জওয়ান তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। ওই মহিলাকে সঙ্গে সঙ্গে তিনি টেনে নিরাপদ স্থানে নিয়ে যান। তাতেই প্রাণরক্ষা হয় ওই মহিলার। জানা গিয়েছে, ওই আরপিএফ জওয়ানের নাম বাবলু কুমার।
[আরও পড়ুন: প্রণয়ঘটিত সম্পর্কে টানাপোড়েনের জের! সেন্ট জেভিয়ার্সের পড়ুয়ার উপর হামলা, উত্তেজনা সোদপুরে]
জানা গিয়েছে, পুরুলিয়ার ঝালদার বাসিন্দা হীরা চলক ও তারা চলক। তাঁরা সাঁতরাগাছি-আনন্দবিহারগামী ট্রেনটিতে উঠেছিলেন ভুল করে। তারপর ভুল বুঝতে পেরে ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন। তাতেই ওই বিপত্তি ঘটে। উদ্ধার হওয়ার পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পারে। গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়ায় তৎপরতার সঙ্গে আরপিএফ ওই মহিলাকে বাঁচাতে সক্ষম হয় বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
[আরও পড়ুন: ‘সংবাদ প্রতিদিন’-এর খবরের জের, গুসকরার টোটোচালক কলেজ ছাত্রের পাশে তৃণমূল]
ভিডিওটি ভাইরাল হওয়ার পর আরপিএফ জওয়ান যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনই রেলের নিরাপত্তা নিয়েও শুরু হয়েছে সমালোচনা। স্টেশনগুলিতে সর্বদা সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো সত্বেও কেন এই ঘটনা ঘটল? এই প্রশ্ন তুলছেন অনেকেই।
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে