Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Visa Bharati's 'dissenter' professor may be sacked

এক সপ্তাহে দু’বার শোকজ! সাসপেন্ডেড অধ্যাপককে ছাঁটাইয়ের পথেই এগোল বিশ্বভারতী?

উপাচার্য ছুটিতে থাকাকালীন শোকজ করা হয় ওই অধ্যাপককে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২১, ১৬:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২১, ১৬:৪০

options
link
এক সপ্তাহে দু’বার শোকজ! সাসপেন্ডেড অধ্যাপককে ছাঁটাইয়ের পথেই এগোল বিশ্বভারতী? zoom
Advertisement

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: ৯ মাস ধরেই মাথার উপর ঝুলছে সাসপেনশনের খাঁড়া। তারই মাঝে দ্বিতীয়বার অর্থনীতি এবং রাজনীতি বিভাগের সাসপেন্ডেড অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে (Sudipta Bhattacharya) ফের শোকজ করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে ছুটিতে রয়েছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। শোনা যাচ্ছে, এখন দিল্লিতে রয়েছেন তিনি। তারই মাঝে ফের শোকজ করা হল অধ্যাপককে।

সম্প্রতি ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল বিশ্বভারতী চত্বর। অর্থনীতি বিভাগের সোমনাথ সৌ, ফাল্গুনী পান এবং রূপা চক্রবর্তী নামে সংগীত বিভাগের পড়ুয়াকে ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল। পরবর্তীতে সাসপেনশন বর্ধিত করা হয়। তারা সাসপেন্ড থাকাকালীন তিন পড়ুয়াকে ৩ বছরের জন্য বহিষ্কার করা হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visva Bharati) এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন পড়ুয়ারা। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। শেষমেশ কলকাতা হাই কোর্ট (Calcutta HC) এই তিনজনকে ক্লাসে ফেরানোর নির্দেশ দেয়।

Advertisement

[আরও পড়ুন: রাজধানী এক্সপ্রেস অপহরণের মূল চক্রী ছত্রধর মাহাতোই! চার্জশিট পেশ করল NIA]

পড়ুয়াদের এই আন্দোলনে প্রত্যক্ষভাবে যোগ দিতে দেখা গিয়েছিল অর্থনীতি বিভাগের সাসপেন্ডেড অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্যকে। সপ্তাহখানেক আগে তাঁকে শোকজ করা হয়। তিনদিনের মধ্যে উত্তর দিতেও বলা হয় অধ্যাপককে। সেই সময় সুদীপ্ত ভট্টাচার্য জানিয়েছিলেন, “এটা প্রতিহিংসাপরায়ণ একটি পদক্ষেপ। উনি (ভিসি বিদ্যুৎ চক্রবর্তী) যাঁকে পছন্দ নয়, তাঁর বিরুদ্ধেই এমন পদক্ষেপ নিচ্ছেন। তবে যে অভিযোগটা উঠছে, আমি একা ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছিলাম, তা ঠিক নয়। ওদের সমর্থন করেছিল আমাদের সংগঠন, VBUFA। কিন্তু এটা ব্যক্তি সুদীপ্ত ভট্টাচার্যকেই শোকজ করা হয়েছে।” সেই সময় আইনি পথে হাঁটার কথাও বলেছিলেন তিনি।

তারই মাঝে ফের বৃহস্পতিবার শোকজ নোটিস পাঠানো হয় অধ্যাপককে। শোকজ চিঠিকে ছাঁটাইয়ের পথে হাঁটার প্রক্রিয়া বলেই মনে করা হচ্ছে। নইলে ৯ মাস ধরে বরখাস্ত থাকা অধ্যাপককে কেনই বা নতুন করে শোকজ করা হল, উঠছে সেই প্রশ্ন।

[আরও পড়ুন: WB By-Election: ভবানীপুর উপনির্বাচন নিয়ে শুনানি শেষ, কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট হাই কোর্ট]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.