নন্দন দত্ত, সিউড়ি: বাড়ির পাঁচিল মেরামতির সময় বিপত্তি। পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল মালিক ও এক শ্রমিকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) সিউড়িতে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, বীরভূমের সিউড়ি (Suri) ১ নম্বর ব্লকের নগরী পঞ্চায়েতের আমগাছি গ্রামের বাসিন্দা শিবশম্ভু মুর্মু। শুক্রবার সকালে তাঁর বাড়ির পাঁচিলে প্লাস্টারের কাজ করা হচ্ছিল। বাড়ির মালিক শিবশম্ভুবাবু নিজে কাজ করছিলেন। তাঁর সঙ্গে ছিলেন দুই শ্রমিক রাম হাঁসদা ও লালন লোহার। পরিবার সূত্রে খবর, প্লাস্টারের কাজ করার সময় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাঁচিলটি। চাপা পড়ে যান মালিক ও ২ শ্রমিক।
[আরও পড়ুন: EXCLUSIVE: ‘হাফ সেঞ্চুরি মার দি ইসনে’, সৌরভের জন্মদিনে কবিতা উপহার জাভেদ আখতারের]

বিষয়টি জানতে পেরেই উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। তড়িঘড়ি বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলের আধিকারিকরা গিয়ে উদ্ধার করে তিনজনকে। সিউড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিবশম্ভু ও রাম হাঁসদাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে চিকিৎসাধীন লালন। আহত লালন বলেন, “পাঁচিলটা মাটির ছিল। সেটা মেরামতির কাজ চলছিল। সেই সময় আচমকা পাঁচিলটা ভেঙে পড়ে।” ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। শোকস্তব্ধ মৃতদের পরিবারের সদস্যরা।
[আরও পড়ুন: জামিনের মেয়াদ শেষের ঠিক আগেই বুকে ব্যথায় কাবু ছত্রধর মাহাতো, ভরতি হাসপাতালে]
সর্বশেষ খবর
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ৪৭
-
এখনই চূড়ান্ত নয়, ওবিসি জটিলতায় একাদশ-দ্বাদশের নিয়োগপত্র প্রদান স্থগিত!
-
টানা অনশনে শারীরিক অবস্থার অবনতি! হাসপাতালে নিয়ে যাওয়া হল ঝাড়খণ্ডের ‘ওয়াংচুক’কে
-
চিনা মাঞ্জায় গলা কাটল বাইক আরোহী পুলিশ অফিসারের! মা ফ্লাইওভারে বাড়ল টহলদারি
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের