Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬
Teesta river

বৃষ্টি কমতেই স্বাভাবিক ছন্দে ফিরছে তিস্তা, বিপদ সংকেত প্রত্যাহার সেচদপ্তরের

তবে জলস্তর নামলেও মেঘলা আকাশ স্থানীয়দের দুশ্চিন্তা বাড়াচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০২৩, ১১:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৫, ২০২৩, ১১:১১

options
link
বৃষ্টি কমতেই স্বাভাবিক ছন্দে ফিরছে তিস্তা, বিপদ সংকেত প্রত্যাহার সেচদপ্তরের zoom

শান্তনু কর, জলপাইগুড়ি: পাহাড় থেকে নেমে আসা জলের পরিমাণ কমতে থাকায় স্বাভাবিক ছন্দে ফিরল তিস্তা। জলস্তর বিপদসীমা থেকে অনেকটা নিচে নামল। তার ফলে বিপদ সংকেত তুলে নিল সেচদপ্তর।

বুধবার সিকিম পাহাড়ে বিপর্যয়ের কারণে তিস্তা নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। গাইড বাঁধ ভেঙে নদীর বেশ কিছু এলাকায় জল ঢুকে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় তা মেরামত করে সেচদপ্তর। জলস্তর বিপদসীমা ছুঁয়ে ফেলায় প্রথমে হলুদ এবং পরে লাল সতর্কতা জারি করা হয়। মাইকিং করে পারের বাসিন্দাদের সতর্ক করে প্রশাসন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ডেঙ্গু, ম্যালেরিয়ার মাঝে বঙ্গে থাবা কালাজ্বরের, প্রাণহানিতে বাড়ছে উদ্বেগ]

বিপদ বুঝে ১৭টি আশ্রয় শিবিরে ৩ হাজার ২৫৮ জন মানুষ আশ্রয় নেন। রাতের দিকে ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমতে থাকে। তার ফবে পরিস্থিতি স্বাভাবিকের দিকে। জলস্তর অনেকটাই নেমে যাওয়ায় তিস্তা নদী থেকে বিপদ সংকেত তুলে নেয় সেচদপ্তর। তবে জলস্তর নামলেও আকাশে কালো মেঘের ভ্রূকুটি। তার ফলে পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছেন না তিস্তাপারের বাসিন্দারা। এদিকে, জলস্তর কমতেই কাঠ সংগ্রহের হিড়িক। বিপদ উপেক্ষা করে কাঠ সংগ্রহ করছেন তিস্তাপারের বাসিন্দারা।

[আরও পড়ুন: ‘কোনও মন্ত্রীরও আসা উচিত ছিল’, বিপর্যস্ত উত্তরবঙ্গে গিয়ে ‘পর্যটক’ খোঁচার জবাব রাজ্যপালের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.