Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬

বিদেশিদের প্রতিমা দর্শনে অভিনব উদ্যোগ রাজ্যের

বিশেষ ব্যবস্থা নিয়েছে পর্যটন দপ্তর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ১০:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ১০:১৬

options
link
বিদেশিদের প্রতিমা দর্শনে অভিনব উদ্যোগ রাজ্যের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশি পর্যটকদের জন্য কলকাতায় পুজো দেখার বিশেষ ব্যবস্থা করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই সেই ব্যবস্থা শেষ পর্যায়ে।

পুজোর চারদিন যেসব ভিনদেশি বঙ্গের পুজোর আনন্দ উপভোগ করতে চাইবেন, তাদের জন্য থাকছে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ পাসের ব্যবস্থা। এই পাসের সাহায্যে শহরের নামী পুজোগুলি ঘুরে দেখতে পারবেন তাঁরা। শুধু মহানগর ঘুরে প্যান্ডেল হপিং আর প্রতিমা দর্শনই নয়, থাকছে ভুরিভোজ ও থাকার ব্যবস্থাও। পাঁচতারা হোটেল থেকে শুরু করে মাঝারি দামের হোটেলের ব্যবস্থা থাকছে এই পাসে। ফলে সাধ্য বুঝে সাধ মিটিয়ে খরচ করতে পারবেন বিদেশি অতিথিরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[প্রশাসনের উদ্যোগে পুজোর কেনাকাটা, হাসি ফুটল অনাথ বাচ্চাদের মুখে]

পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের পক্ষ থেকে এই বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে। ‘শারদোৎসব ২০১৭’ নামে আবেদনের ভিত্তিতে বিলি করা হবে পাস। পুজোর আনন্দের রেশ কাটার পরেও, বিদেশি অতিথিরা সুযোগ পাবেন রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত বিশেষ শোভাযাত্রার দর্শক হওয়ার। ৩ অক্টোবর রেড রোডে শহরের নামকরা পুজোর প্রতিমা নিয়ে যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে,তার দর্শকাসনে থাকতে পারবেন বিদেশিরা।

এই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে এ ধরনের বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে। পর্যটন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে সল্টলেক-সহ কলকাতা ও হাওড়া জেলার পুজোগুলি ঘুরে দেখা যাবে পাসের সাহায্যে। এই বিশেষ পাসের গায়ে আঁকা থাকছে মা দুর্গার মুখ। প্রতিটি পাসে একজন করেই পর্যটক ঘুরতে পারবেন। পাসের মেয়াদ ২৩ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত।

[শারদীয়ার স্পর্শে সুদূর ফেডেরারের দেশেও সেজে উঠছেন মহামায়া]  

বিশ্বের মানচিত্রে রাজ্যের গর্ব দুর্গাপুজোকে তুলে ধরতেই মূলত রাজ্য সরকারের এই উদ্যোগ। পুজোর পাশাপাশি, খাওয়া-দাওয়ার ঐতিহ্যের কথাও যাতে ছড়িয়ে পড়ে, সেদিকেও লক্ষ্য রয়েছে রাজ্যের। তাই এই প্রচেষ্টা বলে জানালেন পর্যটন বিভাগের আধিকারিক। এজন্য শহরের বিভিন্ন মানের হোটেলগুলির সাথে আলোচনা সেরে ফেলেছে রাজ্য। বিভিন্ন দূতাবাসের মাধ্যমে মিলবে পুজো দেখার এই বিশেষ পাস। দমদম বিমানবন্দরেও পর্যটন বিভাগের তরফ থেকে খোলা হয়েছে কাউন্টার।

[শ্রীলঙ্কা থেকে পুরোহিত এসে পুজো করেন দেবী দুর্গাকে, কেন জানেন?]

গতবছরও এমন প্রচেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছিল, তবে কোনও পাসের ব্যবস্থা করা হয়নি। তাই সেই অর্থে সাড়াও মেলেনি গতবছর। তবে এবার রাজ্য সরকার আশাবাদী তাদের উদ্যোগে সাড়া দিয়ে শহরের পুজোর স্বাদ চেখে দেখবেন বিদেশি অতিথিরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.