সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত পাহাড়েই রয়েছেন তিনি। দার্জিলিংয়ের রাজভবনে বসেই সামলাচ্ছেন সমস্ত দায়িত্ব। সোমবার উত্তরবঙ্গের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সাক্ষাতের ডাক দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। তাঁরা আদতে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে দেখা করবেন কিনা, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে তার আগেই রাজ্যের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ফের উষ্মাপ্রকাশ করলেন রাজ্যপাল। টুইটে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
সোমবার সকালে পরপর বেশ কয়েকটি টুইট করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ট্যাগ করা ওই টুইটে আবারও রাজ্যের পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন। আইনের ধ্বজাধারীরাই বর্তমানে রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রত্যেকের রাজনৈতিকভাবে নিরপেক্ষতা থাকা উচিত, টুইটে দাবি করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
Police and Administration @MamataOfficial must be ‘political neutral’.
Must adhere @IASassociation @IPS_Association AIS (Conduct) Rules, 1968 “Every member of the Service shall at all times maintain “political neutrality”.
Outrageous departures spell serious consequences.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) November 9, 2020
[আরও পড়ুন: শীতের মরশুমে প্রথমবার সুন্দরবনে দেখা মিলল বাঘমামার, উচ্ছ্বসিত পর্যটকরা]
দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কখনও প্রশাসনিক আবার কখনও বা শিক্ষাক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগে সুর চড়িয়েছেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও দাবি করেছেন। রাজ্য পুলিশের ডিজির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পালটা নবান্নের তরফে পত্রবোমা কিংবা অনেক সময় সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঠিক অক্টোবরের শেষের দিকে দিল্লি সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গেও দেখা করেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে ক্রমশ অবনতি হচ্ছে, শাহর কাছে নালিশ জানান রাজ্যপাল। তারপর পাহাড় সফরে আসার পথে শিলিগুড়িতেও আইনশৃঙ্খলা প্রসঙ্গে দীর্ঘ বক্তব্য রাখেন ধনকড়। এত কিছুর পরেও ফের একবার টুইটে রাজ্যকে খোঁচা দিলেন সাংবিধানিক প্রধান।
[আরও পড়ুন: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পরপর ৬টি কারখানা, দীপাবলির মুখে মাথায় হাত ব্যবসায়ীদের]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ