Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
WB GUV Jagdeep Dhankhar slams TMC MP Abhishek Banerjee

‘সীমা ছাড়িয়েছেন এক সাংসদ’, নাম না করে অভিষেককে আক্রমণ রাজ্যপালের

অবিলম্বে মুখ্যসচিবকে ওই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যপালের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২২, ১৭:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২২, ১৭:৫৭

options
link
‘সীমা ছাড়িয়েছেন এক সাংসদ’, নাম না করে অভিষেককে আক্রমণ রাজ্যপালের zoom

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: নাম না করে এবার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বিঁধলেন রাজ্যপাল। শনিবার হলদিয়ায় শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে বিচারপতিদের একাংশের দিকে আঙুল তুলেছিলেন অভিষেক। রবিবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সে প্রসঙ্গে মুখ খুললেন জগদীপ ধনকড়। অবিলম্বে মুখ্যসচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যপালের।

শনিবার হলদিয়ায় (Haldia) শ্রমিক সমাবেশের মঞ্চ থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় ১-২ জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। তারা ১ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে। শুনেছেন কোনওদিন? আদালত নিরাপত্তা দিতে পারে। অধিকার আছে। তা বলে স্থগিতাদেশ? আপনার যদি মনে হয় সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন তো নিতে পারেন। আমার তাতে কিছু যায় আসে না। ক্যামেরার সামনে সত্যি কথা ২ হাজার বার বলব। ১০ হাজার বার বলব। সত্যি বলতে আমার বিবেকে বাধে না।”

Advertisement

[আরও পড়ুন: ২৯ মে-৪ জুনের Horoscope: মিথুন রাশির জাতকদের লক্ষ্মীলাভের যোগ, কী রয়েছে আপনার ভাগ্যে?]

রবিবার সে প্রসঙ্গে নাম না করে অভিষেককে খোঁচা দেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। তিনি বলেন, “এসএসসি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন যে বিচারপতি, তাঁকে আক্রমণ করা নিন্দনীয়। একজন সাংসদ যাবতীয় সীমা ছাড়িয়েছেন। সাংবিধানিক প্রতিষ্ঠানকে বেনজির আক্রমণ করেছেন। বিচারব্যবস্থাকে আক্রমণ নিন্দাজনক। গতকাল যা হয়েছে, তার জন্য মুখ্যসচিবকে বলছি অবিলম্বে পদক্ষেপ করুন।”

রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন নয়। দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার সংঘাতে জড়িয়েছে উভয়পক্ষ। কখনও শিক্ষা আবার কখনও প্রশাসনিক ক্ষেত্র নিয়ে সুর চড়িয়েছেন তিনি। রবিবার দার্জিলিং যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে রাজ্যপালের এই মন্তব্যে দু’ পক্ষের সংঘাত যে আরও প্রকট হল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। 

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: আন্দোলনের আঁতুরঘর যাদবপুরের পড়ুয়াদেরই পছন্দ, ১০ জনকে কোটি টাকা চাকরির প্রস্তাব]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.