দীপঙ্কর মণ্ডল : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রায় ৮ লক্ষ ২৬ হাজার ২৯ জন পরীক্ষায় বসবে। ছাত্রদের তুলনায় এবার ৫৭ হাজার ৫৩৪ জন বেশি ছাত্রী পরীক্ষা দেবে। গত বছরের তুলনায় মোট পরীক্ষার্থী বেড়েছে ৫৩ হাজার।
[ রাম নবমীতে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত রানিগঞ্জ, বোমাবাজিতে হাত উড়ল ডিসি-র ]
শনিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, অবাঞ্ছিত ঘটনা এড়াতে এবার আরও বেশি করে সতর্ক থাকা হবে। পরীক্ষা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও মঙ্গলবার থেকে শুরু হবে। প্রত্যেকবারের মতো এবারও স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র চিহ্নিত হয়েছে। এই কেন্দ্রগুলিতে দুজন করে বিশেষ পর্যবেক্ষক রাখবে সংসদ। রাজ্যে এবারের স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১৫০। এই কেন্দ্রগুলিতে পর্যবেক্ষক দল যাবে। নিয়ম অনুযায়ী কোনও পরীক্ষার্থী তো বটেই শিক্ষক বা অশিক্ষক কর্মীরাও পরীক্ষাশুরুর এক ঘণ্টার মধ্যে পরীক্ষাকেন্দ্রের বাইরে যেতে পারবেন না।
[ খালি পেটে এসেছে চোর, চা-বিস্কুট খাইয়ে পুলিশে খবর গৃহিণীর ]
একটি বিশেষ ফর্ম এবার প্রত্যেকটি কেন্দ্রে পাঠানো হচ্ছে। কোনও অশান্তি বা অস্বাভাবিক কিছু দেখলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সেই ফর্ম পুরণ করে সংসদে পাঠাবেন। পরীক্ষাকেন্দ্রে পাঠানো অতিরিক্ত প্রশ্ন ও উত্তরপত্র ১১ এপ্রিলের পর সংসদে ফেরত পাঠাতে হবে। এবছর থেকে পরীক্ষার শংসাপত্রে প্রাপ্ত নম্বরের শতকরা হার উল্লেখ থাকবে। যে কোনও দরকারে সংসদের এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে– ০৩৩—২৩৩৭৪৯৮৪, ০৩৩—২৩৩৭৪৯৮৫, ০৩৩—২৩৩৭৪৯৮৬, ০৩৩—২৩৩৭৪৯৮৭ এবং ০৩৩—২৩৩৭০৭৯২।
সর্বশেষ খবর
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল
-
বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য