Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Malda

স্কুল ছুটি দিয়ে মাইক বাজিয়ে অনুষ্ঠান! মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে জোর বিতর্ক

অনুষ্ঠানের পর স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের কয়েকজন কর্মী।

বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৪:৩৯

link
বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৪:৩৯

options
link
স্কুল ছুটি দিয়ে মাইক বাজিয়ে অনুষ্ঠান! মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে জোর বিতর্ক zoom
বিতর্কে জড়ালেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ফাইল ছবি
Advertisement

স্কুল চত্বরেই তৈরি মঞ্চ, বাজছে লাউড স্পিকার! স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে স্কুলে সভা করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের (Malda) মোথাবাড়িতে। এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্যে মাইক বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও লাউড স্পিকার বাজিয়ে সভা! তাও আবার স্কুলের মধ্যে। শনিবারের সেই সভামঞ্চে উপস্থিত থাকায় বিতর্কে জড়িয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্যে মাইক বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও লাউড স্পিকার বাজিয়ে সভা! তাও আবার স্কুলের মধ্যে। শনিবারের সেই সভামঞ্চে উপস্থিত থাকায় বিতর্কে জড়িয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।

ঘটনাটি ঘটেছে শনিবার মোথাবাড়ির মেহেরপুরের গঙ্গাপ্রসাদ হাই স্কুলের। মাইক বাজিয়ে স্বনির্ভর গোষ্ঠীর  অনুষ্ঠান শেষে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের কয়েকজন কর্মী। ঘিরে রাখা হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে। বিক্ষোভকারীদের অভিযোগ, “দু’টো পিরিয়ডের পর স্কুল ছুটি দেওয়া হয়েছে। তারপর আইনের তোয়াক্কা না করে স্কুল প্রাঙ্গণেই বাজানো হল মাইক। মঞ্চ থেকে ভাষণ দিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিনও!”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, মন্ত্রী বলে পাঠিয়েছিলেন অনুষ্ঠান আছে, তাই দুটো পিরিয়ড ক্লাস করানোর পর স্কুল ছুটি দেওয়া হয়েছে। এই ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়া মন্ত্রী সাবিনা ইয়াসমিনের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তৃণমূলের জেলার মুখপাত্র শুভময় বসু বলেন, “মন্ত্রী উপস্থিত ছিলেন কি না, সেটা আমার জানা নেই। আমরা দলীয় স্তরে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। মন্ত্রীর সঙ্গেও দলের তরফে এই বিষয়ে কথা বলা হবে।” তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝে, স্কুল ছুটি দিয়ে স্বনির্ভর গোষ্ঠীর অনুষ্ঠান এবং তাতে খোদ মন্ত্রীর উপস্থিতি বড়সড় বিতর্কের জন্ম দিল। জেলায় স্কুলের পড়াশোনার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এখন দেখার, এনিয়ে তৃণমূল নেতৃত্ব কী পদক্ষেপ নেয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.