বিক্রম রায়,কোচবিহার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই এবার বিজেপি-র রথযাত্রা কর্মসূচিকে আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ তাঁর কটাক্ষ, ‘কোচবিহারে ঠাকুর মদনমোহন ছাড়া আর কেউ কোনওদিন রথে চড়েনি৷ বিজেপি নেতারা ভগবান নন, ভগবানের অংশও নন৷ তাই রথযাত্রা নয়, ওদের শ্মশানযাত্রা হবে৷’
[নবী দিবসে খোলা সরকারি স্কুল, স্থানীয়দের রোষের মুখে প্রধান শিক্ষক]
লোকসভা ভোটের আগে এ রাজ্যে দলের সংগঠনকে চাঙ্গা করতে রথযাত্রা কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি৷ ডিসেম্বরে রাজ্যের তিন প্রান্ত থেকে তিনটি রথ বের করবেন গেরুয়াশিবিরের কর্মী-সমর্থকরা৷ এই রথযাত্রা কর্মসূচিকে ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি৷ শাসক-বিরোধী তরজা তুঙ্গে৷ দিন কয়েক আগে তৃণমূলের বর্ধিত কোর কমিটির সভায় রথযাত্রা কর্মসূচিকে তীব্র আক্রমণ করেছিলেন দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘ওটা জগন্নাথ বা শ্রীকৃষ্ণের রথ নয়৷ ওটা ফাইভ স্টার হোটেল৷ ওর মধ্যে থাকা-খাওয়া, ঘোরা-ফেরার এলাহি ব্যবস্থা রয়েছে৷’ শুধু তাই নয়, বিজেপি-র রথযাত্রার পরের দিনে একই জায়গায় একই সময়ে পালটা কর্মসূচি ঘোষণাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
দলনেত্রীর মতোই বিজেপির রথযাত্রাকে কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক তিনি৷ মন্ত্রীর জেলায় বিজেপি-র রথযাত্রা সূচনা হবে ৭ ডিসেম্বর৷ এই রথযাত্রাকে বিজেপির শ্মশানযাত্রা বলে মন্তব্য করেছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷
দেখুন ভিডিও:
[ বিয়ের আগেই বেপাত্তা বর, শেষরাতে পাত্রীর মান বাঁচালেন মেদিনীপুরের যুবক
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?