নন্দন দত্ত, বগটুই: টোটো তৃণমূলের। কিন্তু ভোট তুমি দাও যেখানে খুশি। এমন খুশির টোটো চেপে সারাদিন ভোট দিতে এল বগটুই গ্রামের মানুষ। টোটোতে নাজেমুল হকের সমর্থনে পোস্টার। তাতে দু’দিকে লাগানো তৃণমূলের পতাকা পতপত করে উড়ছে। রাস্তার ধারে হাত দেখালেই টোটো দাঁড়িয়ে যাচ্ছে। বিনা ভাড়ায় পশ্চিম পাড়ার বুথ পর্যন্ত পৌঁছে দেওয়া তাদের কাজ। এটা যে বিধিভঙ্গ, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

বগটুইয়ের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী নাজেমুল জানান, “আমার টোটো বলে ওসব কিছু নেই। ওটা ভোটের টোটো। যিনি চান তিনি যাবেন, আসবেন। যাঁরা আসছেন সবাই কী তৃণমূলে ভোট(WB Panchayat Election 2023) দিচ্ছে। কেউ উৎসাহী হয়ে আমার পোস্টার লাগিয়ে দিয়েছে।”

[আরও পড়ুন: সীমান্ত লাগোয়া জেলায় ফের খুন, বাংলাদেশি দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত বাগদা!]
টোটো চালকদের দাবি, ভোটের দিনে সারাদিন ভোটারদের টোটো চড়ানোর চুক্তি হয়েছে আমাদের সঙ্গে। তাই যে চাইছে তাদের ভোটকেন্দ্র পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি, আসছি। এই একটা দিনে গাড়ি চলে না। কেউ বাইরে যান না। তাই পার্টির সঙ্গে চুক্তিতে গাড়ি দিয়ে লাভ হয়েছে ভালই।

[আরও পড়ুন: WB Panchayat Election: পঞ্চায়েত হিংসা রুখতে খড়্গহস্ত, নদিয়ায় ১৫ রাউন্ড গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?