Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬

কবে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন? সোমবারও কাটল না ধোঁয়াশা

জেলায় জেলায় অশান্তির রিপোর্টে নজর কমিশনের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০১৮, ১৩:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০১৮, ১৩:৩৯

options
link
কবে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন? সোমবারও কাটল না ধোঁয়াশা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালত নির্ধারিত মনোনয়নের বাড়তি দিন কেটে গেল। কিন্তু এখনও পঞ্চায়েত নির্বাচনের দিন ধার্য হল না। কয় দফায় নির্বাচন হবে, কী বৃত্তান্ত কিছুই জানা গেল না। অর্থাৎ আজও কাটল না ধোঁয়াশা।

[  ‘বিজেপি যেন মনে রাখে এটা উত্তরপ্রদেশ নয়’, সাফ কথা পার্থর ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সোমবার ছিল মনোনয়নের বাড়তি দিন। বেলা ১১টা থেকে চারটে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ছিল। তারপর বিভিন্ন দল ও রাজ্যের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল কমিশনের। কিন্তু এদিনও রাজ্যের বিভিন্ন এলাকা অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে। বাঁকুড়া থেকে বীরভূমে সকাল সকাল শুরু হয় হামলা-বোমাবাজির ঘটনা। শেষমেশ ভোট সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে ওঠে সিউড়ি। সেখানে প্রাণ যায় এক রাজনৈতিক কর্মীর। সেই কর্মী কোন দলের, তা নিয়ে কোন্দলে মেতে ওঠে শাসক ও বিরোধী। এই পরিস্থিতিতে প্রায় দুর্ভেদ্য ছিল নির্বাচন কমিশনের অফিস, সকাল থেকেই কোনও দলের সঙ্গে দেখা করেননি কমিশনার। পরে রাজ্যের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল তাও এদিন হয়নি।

[  মনোনয়নের নামে প্রহসন চলছে, মমতাকে কাঠগড়ায় তুলে তোপ মুকুলের ]

জানা যাচ্ছে, এই মুহূর্তে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তির রিপোর্ট নিচ্ছে কমিশন। সেদিকেই নজর কমিশনের। কেননা ইতিমধ্যেই মনোনয়নের অশান্তিকে সামনে এনে আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। ফলে আজ কোনও বৈঠক হয়নি। সূত্রের খবর, আগামিকাল গোড়াতেই তা হতে পারে। ফলে আজ আর পঞ্চায়েতের দিন ধার্য হল না। আদালতের নির্দেশে মনোনয়নের দিন বাড়ায় পুরনো নির্ঘণ্ট বাতিল হয়েছিল। নতুন করে ভোটের নির্ঘণ্ট প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এদিনের উত্তপ্ত পরিস্থিতি ও তার পরের কমিশনের নীরবতায় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা এখনওই জিইয়ে থাকল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.