সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট গণনাকেন্দ্রের ভিতরে মোবাইল ব্যবহার করা যাবে না। ছাড় শুধুমাত্র অবজারভার ও রিটার্নিং অফিসারদের ক্ষেত্রে। গ্রাম পঞ্চায়েত কেন্দ্রগুলির আসনে গণনার সময় ভিতরে প্রার্থী ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না। ভোট গণনা যতক্ষণ চলবে, ততক্ষণ কোনও বিজয় মিছিল বা বিজয় উৎসব পালন করা যাবে না।
[ভোট পরবর্তী হিংসা, ভাইপোকে হাসপাতালে ভরতি করতে এসে মাথা ফাটল কাকার]
আজ বৃহস্পতিবার রাজ্যে পঞ্চায়েত ভোট গণনা ও ফল প্রকাশ। তার আগে যে কোনও ধরনের অশান্তি ও উত্তেজনা এড়াতে এরকম একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার কমিশনের পক্ষ থেকে গণনা চলাকালীন বা ফল প্রকাশের পর পর যে কোনও ধরনের অশান্তি ও উত্তেজনা এড়াতে জেলা প্রশাসনগুলিকে সবরকম প্রস্তুতি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে মোট যে ২৯১টি কেন্দ্রে ভোট গণনা হবে, সেখানে প্রথমে গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি ও সবশেষে জেলা পরিষদের ভোটগণনা হবে। স্ট্রংরুম গুলিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রাখতে বলা হয়েছে। একজন এএসআই-এর নেতৃত্বে প্রতিটি স্ট্রং রুমের দায়িত্বে মোট চার জন সশস্ত্র পুলিশের দল রাখা হয়েছে। উল্লেখ্য, ২০১৩-র নির্বাচনে মোট ৪৫ কোম্পানি সশস্ত্র নিরাপত্তাকর্মীকে একাজে ব্যবহার করা হয়েছিল।
বুধবার ঝাড়গ্রাম ছাড়া রাজ্যের প্রায় সবকটি জেলায় মোট ৫৭১টি বুথে পুনর্নির্বাচন মিটেছে শান্তিতেই। সেভাবে বড় কোনও অশান্তির খবর মেলেনি। ভোট হয়েছে নরমে গরমে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে ভোট চলাকালীন বুথের বাইরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন মহম্মদ তাসিরুদ্দিন নামে এক ব্যক্তি। জখম তিনজন। যদিও পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত সব মিলিয়ে ভোট পড়েছে ৬৮ শতাংশ।
[মহম্মদবাজারে ‘দ্য নেমসেক’! একে অন্যের হয়ে ভোট দিলেন এক গ্রামের দুই মঙ্গলী]
কমিশন জানিয়েছে, আজ সকাল আটটা থেকে গণনা শুরু। গণনাকেন্দ্রের মধ্যে অবজারভার ও রিটার্নিং অফিসার ছাড়া কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না। গণনায় নিযুক্ত কর্মীদেরও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত স্তরের ভোট গণনার সময় প্রার্থীর এজেন্ট গণনা কেন্দ্রের ভিতরে থাকতে পারবেন না। থাকার অনুমতি রয়েছে শুধু প্রার্থীর নিজের।
সর্বশেষ খবর
-
১০ দিন গা ঢাকা, খুন-ডাকাতি-তোলাবাজির অভিযোগে পুলিশের জালে রিষড়ার ‘ত্রাস’ কমল!
-
খাস কলকাতায় মামার যৌন লালসার শিকার শিশু! লেকটাউন থানায় দায়ের অভিযোগ
-
সুপ্রিম কোর্টে ‘নাটক’! প্রধান বিচারপতির নামে গালি, কাগজ ছুড়লেন মামলাকারী
-
প্রবল দুর্যোগ পাহাড়ে, প্রাণ বাঁচাতে লোকালয়ে হাতির দল, চিতাবাঘ-সহ বন্যপ্রাণ!
-
স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের সময় বারাসত হাসপাতালের বারান্দায় বিড়াল, ১২ জনকে শোকজ