নিরুফা খাতুন: গত কয়েকদিনের টানাবৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। সকলের প্রশ্ন একটাই, কবে দেখা মিলবে রোদের? হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গ থেকে ঘূর্ণাবর্ত সরছে উত্তরবঙ্গের দিকে। আপাতত অবস্থান উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। মৌসুমী অক্ষরেখাও কিছুটা উপরে উঠে পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। যদিও ঝলমলিয়ে রোদের উঠবে কবে তা জানা যায়নি। এদিকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভবনা পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দু-এক জায়গায়। কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিবার অনেকটাই কমবে।
উলটো ছবি উত্তরবঙ্গে। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শনিবার থেকে সোমবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির ওপরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জল স্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা।
সর্বশেষ খবর
-
‘এক মাস আগে দেশদ্রোহী ছিলাম’, এনডিএ-তে যোগের প্রস্তাব উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ দীপকের
-
ফাইল নিতে চেম্বারে আইনজীবী! রায়দান স্থগিত রেখেই সুজিত বোসের জামিন মামলা ছাড়লেন বিচারপতি
-
নিউমার্কেট অগ্নিকাণ্ডে মর্মাহত মোদি, আহতদের আরোগ্য কামনা করে আশ্বাস, ‘প্রশাসন পাশে রয়েছে’
-
প্রাপ্তবয়স্ক ‘চ্যাট-কনটেন্ট’ থেকে দূরে, এবার কিশোর-কিশোরীদের জন্য চ্যাটজিপিটির নয়া চ্যাটবট!
-
দারিদ্র থেকে ক্ষমতার শীর্ষে, রাজীবের সঙ্গে প্রেম কীভাবে? সোনিয়াকে নিয়ে বিস্ফোরক বইপ্রকাশ নভেম্বরে