নিরুফা খাতুন: চৈত্র সেলে এখনও কেনাকাটি হয়নি? অফিস থেকে ফেরার পথে চৈত্র সেলের বাজারে ঢুঁ মারার পরিকল্পনা। তবে তার আগে জেনে নিন আবহাওয়ার আপডেট।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস। ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। বাকি সব জেলায় মোটের উপর শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে যত বেলা বাড়বে ততই চড়বে তাপমাত্রার পারদ। পয়লা বৈশাখেও বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভিজতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম।
[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলা: জ্যোতিপ্রিয়-সহ ৩ জনের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির]
সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কম। পশ্চিমের দুই জেলা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। আবার মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, নদিয়ায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে পুরোপুরি শুকনো আবহাওয়া। পয়লা বৈশাখ থেকে পশ্চিমের জেলাগুলিতে বাড়বে গরম হাওয়ার পরিমাণ। ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনও তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই হাওয়া অফিসের।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আগামী চারদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
[আরও পড়ুন: ৪৮ ঘন্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান, ভারতীয়দের কী বার্তা বিদেশমন্ত্রকের?]
সর্বশেষ খবর
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি
-
পঞ্চম দিনেও এল না সোনা, আশার আলো অ্যাথলেটিক্স-কবাডি, ষষ্ঠ দিনে এশিয়াডে সাফল্য পাবে ভারত?
-
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও
-
নন্দীগ্রামে প্রচারে মিলনপত্নীকে ‘না’ প্রশাসনের, ‘বিরোধীশূন্য করার প্রবণতা?’, প্রশ্ন কংগ্রেসের
-
‘অ্যালবার্ট পিন্টো’ থেকে ‘ওয়েলকাম’, সিনে জার্নিতে আচমকা ছেদ মুশতাক খানের, ৫৬-তেই প্রয়াত