নিরুফা খাতুন: ক্যালেন্ডার বলছে চৈত্র। অথচ তাপমাত্রার পারদ যেন বৈশাখের মতো। চৈত্রেই তাপমাত্রার পারদ প্রায় চল্লিশের কাছাকাছি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, রবিবারের মধ্যেই পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়াতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছে না হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুদিনে আরও ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। আরও বাড়বে কলকাতার তাপমাত্রা। রবিবারের মধ্যে তাপমাত্রার পারদ পৌঁছতে পারে ৩৬ ডিগ্রির কাছাকাছি। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়াতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
[আরও পড়ুন: কলকাতায় নতুন ছবির শুটিংয়ে কাজল, যাবেন বোলপুরেও]
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনি ও রবিবার উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে মালদহ, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার।
[আরও পড়ুন: আলিঙ্গন না করে মালিঙ্গাকে ধাক্কা, হার্দিকের রোষের মুখে কি এবার শ্রীলঙ্কার প্রাক্তন বোলার?]
সর্বশেষ খবর
-
মোদিকে খুনের ছক! মুম্বইয়ে প্রধানমন্ত্রীর সভাস্থলে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ২ যুবক
-
সরকারি নথিতে বৃদ্ধি পাচ্ছে ভারতের অরণ্যভূমি, বাস্তব চিত্র কী?
-
হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের তোড়জোড় তুঙ্গে! বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে কী কী রয়েছে?
-
পুজোর আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, শ্রমিকদের জন্য ২০ শতাংশ বোনাস, খুশির হাওয়া চা বাগানে
-
কাজলের পরে জেলা পরিষদের চেয়ারে অনুব্রত ঘনিষ্ঠ! নেপথ্যে বিজেপি? নজরে বীরভূমের রাজনীতি