নিরুফা খাতুন: মার্চের শুরুতেই রোদের তেজে ত্রাহি ত্রাহি রব। ঘরে ঘরে চলছে ফ্যান। এই পরিস্থিতিতে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। চলতি সপ্তাহের মাঝে নাকি কিছুটা হলেও কমবে তাপমাত্রা। যদিও সপ্তাহান্তে ফের বাড়বে পারদ। কলকাতায় ৩৩ ডিগ্রি এবং জেলায় জেলায় সর্বোচ্চ ৩৬ ডিগ্রির ঘরেও পৌঁছতে পারে তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে লাক্ষাদ্বীপ পর্যন্ত। অসমেও রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত। তবে দক্ষিণবঙ্গের জন্য আপাতত সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের মাঝে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা। কলকাতায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস আর জেলায় জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে তাপমাত্রার পারদ। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৭ থেকে ৮৯ শতাংশ। আগামী চার-পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আকাশ পরিষ্কারই থাকবে। এদিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ সংলগ্ন এলাকায়। আবার কর্ণাটক উপকূল সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কঙ্কন এবং গোয়াতেও।
সর্বশেষ খবর
-
‘আমার উপর দলের বিশ্বাসই নেই’, কেরিয়ার সায়াহ্নে কাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ জাদেজার?
-
বাড়ছে জনসংখ্যার বয়স, ধনী হওয়ার আগেই ‘বুড়ো’ হবে দেশ, বলছে সমীক্ষা
-
‘কিছু বখাটের নোংরা কথা, দলেও একজন আছে’, আশিসের মৃত্যুতে কাদের নিশানা অনুব্রতর?
-
‘ইতিহাসের অন্ধকার-মর্মান্তিক অধ্যায়’, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী
-
নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’