Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
Higher Secondary

উচ্চ মাধ্যমিকের সেমেস্টারের ফলপ্রকাশ কবে? দিনক্ষণ ঘোষণা সংসদের

পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিন পর প্রকাশিত হচ্ছে ফলাফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২৫, ১৯:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৪, ২০২৫, ১৯:৩২

options
link
উচ্চ মাধ্যমিকের সেমেস্টারের ফলপ্রকাশ কবে? দিনক্ষণ ঘোষণা সংসদের zoom

ধীমান রক্ষিত: উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায় বা তৃতীয় সেমেস্টারের ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ৩১ অক্টোবর তা প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। শুক্রবার একথা জানিয়েছেন সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর উচ্চ মাধ্যমিকের প্রথম পর্যায়ে অর্থাৎ তৃতীয় সেমেস্টারে পরীক্ষার্থী ছিলেন ৬ লক্ষ ৬০ হাজার ৪৪৩ জন। এবছর তৃতীয় সেমেস্টার শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর থেকে। শেষ হয়েছে ২২ সেপ্টেম্বর। হিসেবমতো  পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে। সংসদ সভাপতি জানিয়েছেন, ৩১ অক্টোবর বেলা একটায় ওয়েবসাইটে ফলাফল জানা যাবে।

সংসদ সূত্রে আরও খবর, ফলাফলের পাশাপাশি পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর শতাংশে প্রকাশ করে প্রথম ১০ জনের নামও জানানো হবে। তবে তা মেধাতালিকা নয়। তা চতুর্থ সেমেস্টার বা উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত সেমেস্টারের পরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংসদ। সেই পরীক্ষা হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে। শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। তারপর যখন ফলপ্রকাশিত হবে, তখনই চূড়ান্ত মার্কশিটও দেওয়া হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, সেমেস্টারে কোনও পরীক্ষার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছে এবং মোট নম্বর কত, তা ওয়েবসাইটে পিডিএফ ফরম্যাটে দেওয়া থাকবে। এছাড়া থাকবে মোট নম্বরের শতাংশের হার, বিষয়ভিত্তিক পার্সেন্টাইল। পরীক্ষার্থীদের পাশ-ফেলের বিষয়টিও উল্লেখ থাকবে ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে। ফলে ৩১ অক্টোবর তৃতীয় সেমেস্টারের ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.