চৈত্র শেষ হতেই আবার হাঁসফাসানি গরমে অতিষ্ঠ হবেন বঙ্গবাসী। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তাহান্তেই উধাও হবে ঠাণ্ডা ভাব। আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি থামবে শুক্রবার থেকে। তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। সেখানেও অবশ্য তাপমাত্রা বাড়তে চলেছে। অর্থাৎ পয়লা বৈশাখেও গরমে পুড়বেন আমজনতা।
গত কয়েকদিন ধরে প্রবল ঝড়বৃষ্টির জেরে গোটা পশ্চিমবঙ্গেই কমেছে তাপমাত্রা। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কমবে ঝড়বৃষ্টি। শনিবার থেকে সোমবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সোমবার থেকে বুধবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগণায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার ফলে সাময়িকভাবে ঠাণ্ডা পড়লেও রবিবার থেকে বাড়বে তাপমাত্রা।
আরও পড়ুন:
আগামী সপ্তাহের শুরুতে কলকাতাতেও বাড়বে তাপমাত্রা। বাড়বে অস্বস্তিও। আগামী বুধবার পয়লা বৈশাখ। অর্থাৎ সেদিনও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতা এবং রাজ্যের অধিকাংশ এলাকায়।
উত্তরবঙ্গে দুর্যোগের রেশ থাকবে আগামী সপ্তাহেও। শুক্র থেকে রবিবার পর্যন্ত পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। সোমবার থেকে ঝড়বৃষ্টি কমবে, বাড়বে তাপমাত্রা। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
কলকাতাতেও হালকা ঠাণ্ডার রেশ উধাও হবে শুক্রবার থেকেই। বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার বৃষ্টির কারণে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। তবে শুক্রবার সকাল থেকে আকাশ পরিষ্কার। বেলার দিকে আকাশ আংশিক মেঘলা থাকবে। সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তাহের শুরুতে কলকাতাতেও বাড়বে তাপমাত্রা। বাড়বে অস্বস্তিও। আগামী বুধবার পয়লা বৈশাখ। অর্থাৎ সেদিনও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতা এবং রাজ্যের অধিকাংশ এলাকায়। সাময়িক স্বস্তি কাটিয়ে বৈশাখের চেনা গরমে ফিরবে বাংলা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত