Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Weather update

বিদায়বেলায়ও শীতের চমক! দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস, চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

শীতের আমেজের দোসর হতে চলেছে ঘন কুয়াশা, পূর্বাভাস হাওয়া অফিসের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১০:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ১০:২৭

options
link
বিদায়বেলায়ও শীতের চমক! দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস, চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? zoom
ফাইল চিত্র
Advertisement

নিরুফা খাতুন: বিদায়বেলাতেও যেন চমক দিয়ে যাচ্ছে শীত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, এখনও হিমের পরশ পাওয়া ফুরোয়নি। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি তুষারপাত হতে পারে। আর সেদিকেই তাকিয়ে পাহাড়বাসী। ভরপুর গ্রীষ্মের মরশুম শুরুর আগে যদি একটু বরফের ছোঁয়া পাওয়া যায়! হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহেও শীতের লুকোচুরি খেলা চলবে পারদ উত্থান-পতনের মধ্যে দিয়ে। ফেব্রুয়ারির মধ্যভাগ থেকে শুরু হবে শীত বিদায়ের পর্ব। শীতের আমেজের দোসর হতে চলেছে ঘন কুয়াশা।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের চার জেলায় আজ হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও। বাকি জেলাতে হালকা কুয়াশা। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। সোমবার দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কিছুটা নিচে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার অর্থাৎ সপ্তাহের মধ্যভাগে উষ্ণতার পারদ চড়তে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাড়বে কুয়াশার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement

হাওয়া অফিস জানাচ্ছে, রাজস্থানে রয়েছে ঘূর্ণাবর্ত। উত্তরপূর্ব বাংলাদেশে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে। কলকাতায় সোমবার তাপমাত্রা ছুঁয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে কম। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৪ থেকে ৯৪ শতাংশ। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.