নিরুফা খাতুন: চৈত্রের সবে শুরু। এখন থেকেই চালিয়ে ব্যাটিং শুরু করেছে গরম। রবিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। বাকি জেলাগুলিতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমের জেলাগুলি ছাড়াও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতেও। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়াতে।
সোমবারেও বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর-বর্ধমান ও বীরভূম জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি উঠতে পারে। রবি ও সোমবার হট ডে কলকাতায়। বেলা বাড়লে সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি। সোমবার পর্যন্ত গরম চরমে থাকবে দিনের বেলায়। ভোর ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া কার্যত উধাও। রাতেও গরম ও অস্বস্তি থাকবে।
তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা-সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমবে। বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু’দিনের ঝড় বৃষ্টিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
সর্বশেষ খবর
-
বিপর্যয় মোকাবিলায় পুজোর আগেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, অগ্নিবীরদের জন্য বিশেষ সংরক্ষণ, ঘোষণা শুভেন্দুর
-
‘ধর্ষিতা মানেই জীবন শেষ নয়,’ ফের ‘পদ্মাবত’-এর জহর ব্রতর বিরোধিতা, কটাক্ষের শিকার স্বরা
-
আকাশে ওড়ার পরই ইঞ্জিন বিকল! গোয়ায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
-
‘ছেলেরা দেখেছে, তুমি লড়াই ছাড়োনি’, মেসিকে নিয়ে ‘গর্বিত’ স্ত্রী আন্তোনেল্লা, প্রয়াত বাবাকে স্মরণ মায়ের
-
স্বচ্ছ ‘বাংলা’ অভিযান! আজ থেকে রাস্তায় থুতু-প্রস্রাবে জরিমানা, জেনে নিন কীসে কত