সোমবার ভোটগণনা। সেদিন তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে কলকাতা-সহ ৯ জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে! মঙ্গলবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে উত্তরেও।
বুধ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলছে টানা ঝড়বৃষ্টি। সন্ধ্যা হলেই ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে গায়েব তীব্র গরম। শেষদফা ভোটের দিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট দেখায়। লন্ডভন্ড হয় একাধিক জেলা। কলকাতাও প্রবল বর্ষণ হয়। এবার গণনার দিনেও কলকাতা-সহ হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। টানা ঝড়বৃষ্টির জন্য দিনে ও রাতে পারদ স্বাভাবিকের থেকে নিচে থাকছে। শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রিতে নেমে যায়। যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। শনিবারও বৃষ্টির পর তাপমাত্রা অনেকটা কমে যায়।
আরও পড়ুন:
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ থেকে দুর্যোগ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টি হতে পারে ৭০ থেকে ১১০ মিলিমিটার। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ, রবিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে ঝড় বৃষ্টি কমবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এমআরপির থেকে বেশি দামে আলু টিক্কি বিক্রি! ৩ লক্ষ টাকা জরিমানা বাংলার শপিং মলের
-
প্রথম ঝলকেই বাজিমাত সানি-প্রীতির, প্রকাশ্যে ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ফার্স্ট লুক
-
রোনাল্ডোর মঞ্চে দ্যুতি ছড়াল কঙ্গো, অঘটনের বিশ্বকাপে আটকে গেল পর্তুগাল
-
ডিম হামলা থেকে বাঁচতে সকালে বসল ‘ভিউ কাটার’! রাতে প্রত্যাহার নিরাপত্তারক্ষী, কালীঘাটে টানটান উত্তেজনা
-
‘ভারত শান্তির পক্ষে’, জেলেনস্কিকে মোদির বার্তা, মস্কো-ওয়াশিংটনের ‘সেতু’ হবেন প্রধানমন্ত্রী?