Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
West Bengal Weather Update

আপাতত ঝড়বৃষ্টি থেকে রেহাই নেই! রাজ্যে কবে, কোথায় আছড়ে পড়বে কালবৈশাখী?

সোমবার রাতে ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রিতে, মনোরম আবহাওয়া।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১২:১৬

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১২:১৬

options
link
আপাতত ঝড়বৃষ্টি থেকে রেহাই নেই! রাজ্যে কবে, কোথায় আছড়ে পড়বে কালবৈশাখী? zoom
বুধেও বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, সঙ্গী ঝোড়ো হাওয়া!
Advertisement

এখনই ঝড়বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে বুধবার। কালবৈশাখী ঝড়বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। তার প্রভাব পড়বে তাপমাত্রাতেও।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ওড়িশার উপর ঘূর্ণাবর্ত আর উত্তরপ্রদেশে নিম্নচাপ অক্ষরেখা। এই জোড়া ফলার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। এই জলীয় বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে মঙ্গলবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় ও সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। কলকাতা-সহ বাকি সব জেলাতেই ঝড়বৃষ্টি। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার কালবৈশাখীর আশঙ্কা পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি জেলায়। বাড়বে ঝড়ের বেগ। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী আছড়ে পড়তে পারে এসব জেলায়। কলকাতা ও দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে। সপ্তাহান্তে শনি ও রবিবার শুষ্ক আবহাওয়া তাপমাত্রা বাড়বে।

উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি – এই পাঁচ জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মালদহ এবং দুই দিনাজপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া ও সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বুধবার কালবৈশাখী ঝড়বৃষ্টির দুর্যোগ বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। বৃহস্পতিবার সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ছিল হাওয়া। শুক্রবার শুধুমাত্র পার্বত্য দিকের পাঁচ জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহান্তে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা তাপমাত্রা সামান্য বাড়বে।

এদিকে, সোমবার রাতে কলকাতায় ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা কমল অনেকটাই। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি সেলসিয়াস নিচে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে। আজ, মঙ্গলবার সকালে পরিষ্কার আকাশ। পরের দিকে আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বুধবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। হতে পারে কালবৈশাখীও। কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২০.২ ডিগ্রি, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ৬ মিলিমিটার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.