নব্যেন্দু হাজরা: নতুন বছরে দাপট দেখাচ্ছে শীত। নববর্ষের প্রথমদিনই একধাক্কায় অনেকটা কমেছে বাংলার তাপমাত্রা (Temperature)। রবিবারও সেই পারদ পতন অব্যাহত। সকাল থেকেই কনকনে হিমেল হাওয়ায় জবুথবু কলকাতা (Kolkata)। সঙ্গী হয়েছে মিঠে রোদ্দুর। পিছিয়ে নেই জেলাগুলি-ও।
করোনা কাঁটার মাঝেই উৎসবের আমেজ। আজ বছরের প্রথম রবিবার। রাজ্যে নতুন করে বিধিনিষেধ জারি হওয়ার আগে আজ চুটিয়ে মজা করে নিতে চাইছে রাজ্যবাসী। আর এই মরশুমে যোগ্যসঙ্গত করছে তাপমাত্রা। হাওয়া অফিস বলছে, রবিবার শহরের উষ্ণতা কমেছে আরও ২ ডিগ্রি। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪. ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিনভর কনকনে ঠাণ্ডা অনুভূত হবে। আগামী দু-তিন এই অবস্থা বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আরও নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ।
[আরও পড়ুন: টানা ৪ দিন এনআরএস হাসপাতালের লিফটে আটকে মহিলা! বিস্মিত স্বাস্থ্যকর্তারা]

শুধু দক্ষিণবঙ্গ নয়, রোদ ঝলমলে আবহাওয়া উত্তুরে-ও। পর্যটকে ঠাসা শৈল শহর দার্জিলিং থেকেই দেখা মিলছে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার। সঙ্গে কাঁপুনি ধরাচ্ছে শীতল হাওয়া-ও। তুষারপাতের সম্ভাবনা আপাতত নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
[আরও পড়ুন: টানা ৪ দিন এনআরএস হাসপাতালের লিফটে আটকে মহিলা! বিস্মিত স্বাস্থ্যকর্তারা]
সর্বশেষ খবর
-
শুধু এশিয়াডে সোনা জেতার জন্য নয়, অন্য কারণে ক্রিকেট ইতিহাসে লেখা হবে আজকের দিনটি
-
তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে চমক এন্ট্রি, বিশ্বকাপে ভারতের প্রথম একাদশ বেছে দিলেন সৌরভ
-
কাগজেই ‘মৃন্ময়ী’! মাত্র ২২ কেজি ওজনের প্রতিমা গড়ে তাক লাগালেন দুর্গাপুরের শিল্পী
-
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ফের উত্তাল কলকাতা, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় অশান্তি
-
৯/১১ থেকে ‘শিক্ষা’ নিয়ে উড়ানের নিয়ম বদল, সেই পরিবর্তনকে হাতিয়ার করেই জঙ্গি হামলা! প্রকাশ্যে সরকারি বিবৃতি