Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
corona cases

COVID-19: বাংলায় বাড়ছে সুস্থতার হার, করোনা সংক্রমণে লাগাম টানতে জোরকদমে চলছে টিকাকরণ

গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে একজনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২২, ২০:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২২, ২০:২৬

options
link
COVID-19: বাংলায় বাড়ছে সুস্থতার হার, করোনা সংক্রমণে লাগাম টানতে জোরকদমে চলছে টিকাকরণ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারীর আতঙ্ক কাটিয়ে এবার ধুমধাম করে দুর্গাপুজো পরিকল্পনা রাজ্যে। আর তাই তার আগেই টিকাকরণে অনেকখানি এগিয়ে যাওয়াই লক্ষ্য। সেই লক্ষ্যে জোরকদমে চলছে বুস্টার ডোজ অভিযানও। রাজ্যের স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানও বলে দিচ্ছে, মারণ ভাইরাসের বিরুদ্ধে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে বাংলা।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২৭২ জন। গতকাল যদিও সংখ্যাটা নেমেছিল দু’শোর নিচে। দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ২.৭২ শতাংশ। স্বস্তি দিয়ে সব রাজ্যেই একশোর নিচে দৈনিক আক্রান্তের সংখ্যা। কলকাতায় একদিনে আক্রান্ত ৯১ জন। সংক্রমণের দিক থেকে তিলোত্তমার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৩৯ জন। এরপরেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ২০ জন। রাজ্যের মোট করোনা সংক্রমিতের সংখ্য়া ২১ লক্ষ ৫ হাজার ২২২ জন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পুজোয় অনুদানের ২৫৮ কোটিতে কী কী উন্নতি হত রাজ্যে? হিসাব দিল BJP, পালটা জবাব তৃণমূলের]

তবে এখনও মারণ ভাইরাস কাড়ছে প্রাণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে একজনের। তিনি হাওড়ার বাসিন্দা। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ৪৪৬ জন। মৃত্যু হার ১.০২ শতাংশ। বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড থেকে সুস্থ হয়েছেন ৪২৯ জন। এখনও পর্যন্ত বাংলার ২০ লক্ষ ৮০ হাজার ২৯৯ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৮২ শতাংশ। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন ৩,২৯৬ জন। আর হাসপাতালে ভরতি ১৮১ জন করোনা আক্রান্ত। এদিকে, বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা রোগী কমে হয়েছে ৩,৪৭৭।

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১০ হাজার ৮টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে। গত ২৪ ঘণ্টায় করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২ লক্ষ ৬৫ হাজার ৫০৭ জন।

[আরও পড়ুন: সর্ষের মধ্যেই ভূত! পুরুলিয়ার সরকারি হোমে যৌন হেনস্তা, গ্রেপ্তার শিশুসুরক্ষা আধিকারিকই]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.