নন্দন দত্ত, সিউড়ি: পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। গ্রামবাংলার অলিগলিতে রাজনৈতিক উত্তাপ। তারই মাঝে বীরভূমে নেই অনুব্রত। গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত এখন তিহাড় জেলবন্দি। তাঁকে ছাড়াই ভোটের (WB Panchayat Poll 2023) প্রচারে ব্যস্ত বীরভূমের তৃণমূল নেতৃত্ব। ভোটপ্রচারে বেরিয়ে সেই অনুব্রতকে স্মরণ করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়।
জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শতাব্দী। সিউড়িতে ভোট প্রচারের ফাঁকে তিনি বলেন, “যে দলের জন্য এতদিন কাজ করেছে, তাঁকে মনে না রাখা অকৃতজ্ঞতা। আমি মনে করি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। এখন আইনের জন্য বাইরে রয়েছেন। এতদিন যিনি কাজ করেছেন, ভবিষ্যতেও করবেন।”
[আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনা: ১৩ মৃতদেহের দাবিদার ৩৬, দিল্লিতে যাচ্ছে ডিএনএ-র নমুনা]
গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেপ্তার হয়েছেন অনুব্রত। রাজনৈতিক মহলের মতে, তা তৃণমূল নেতৃত্বের জন্য বড়সড় ধাক্কা। তবে তা সত্ত্বেও অনুব্রতর জন্য দলীয় স্তরে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। গত বছর আগস্টে গ্রেপ্তারির পর প্রায় দশমাস কেটে গেলেও জেলা তৃণমূল সভাপতি পদে আসীন ‘কেষ্ট’। বারবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও অনুব্রতকে নিয়ে সহানুভূতির সুর শোনা গিয়েছে। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য ফিরহাদ আবার অনুব্রতকে বাঘ বলে দাবি করেছিলেন। শতাব্দীও (Shatabdi Roy) বারবার অনুব্রতর কথা বলেছেন। এবার আবার দলের কাজে ফিরে আসার বিষয়ে আশাপ্রকাশে কার্যত অবাক বীরভূমের তারকা সাংসদ।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: কালীমন্দিরে সায়নীর পুজো দেওয়া নিয়ে কুরুচিকর পোস্ট, গ্রেপ্তার গলসির BJP প্রার্থী]
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!