Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্র মহম্মদবাজার, মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা

ধুন্ধুমার বিজেপি-তৃণমূল সমর্থকদের মধ্যে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৯, ১৬:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০১৯, ১৬:৫৩

options
link
মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্র মহম্মদবাজার, মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা zoom
ছবি: প্রতীকী।

নন্দন দত্ত, সিউড়ি: পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার ষষ্ঠ দিনে রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের মহম্মদবাজার। গত পাঁচদিনে বিরোধীরা এই এলাকায় একটিও মনোনয়ন পত্রও জমা দিতে পারেনি। আজ অস্ত্রশস্ত্র-সমেত তিনটি মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে আসে বিজেপি, অভিযোগ এমনটাই। পুলিশ তাঁদের পথ আটকালে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। পালটা বিজেপির অভিযোগ, পুলিশ নয়, মনোনয়ন জমা দিতে বাধা দেয় তৃণমূলকর্মীরা। দুই দলের সংঘর্ষে শনিবার কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আদিবাসী অধ্যুষিত এই এলাকা। মুড়ি-মুড়কির মতো বোমা পড়তে থাকে। শেষ পর্যন্ত এসপি-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[বাঁকুড়ায় মনোনয়ন জমা দিতে এসে আক্রান্ত বামেরা, হেলমেট পরা দুষ্কৃতীদের হামলা]

পঞ্চায়েত ভোটের দামামা বেজে যেতেই রাজ্য জুড়ে একের পর এক অশান্তি, সংঘর্ষের খবর আসছে। তবে আজ মহম্মদবাজারে যা ঘটল, তা নজিরবিহীন বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিন সকালে ৬০ নম্বর জাতীয় সড়কে মিছিল করে অস্ত্রশস্ত্র-সমেত মনোনয়ন জমা দিতে আসছিল বিজেপি নেতা-কর্মীরা। পুলিশ তাদের আটকে দেয়। তখন বিজেপি সকর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে যায়। অভিযোগ, তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি সমর্থকদের বাধা দেয়। আজ সকালে সিউড়ি থেকে মহম্মদবাজারে ঢোকার পথে শেওড়াফুলিতে জমায়েত হয় বিজেপির একটি দল। আর একটি দল রামপুরহাট থেকে মহম্মদবাজার আসার পথে দেউচা গ্রামে জমায়েত হয়। ওপর একটি দল সাঁইথিয়া থেকে প্যাটেলনগরে জমায়েত করে। মহম্মদবাজারে তিনটি মিছিলই পুলিশ আটকে দেয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজেপির অভিযোগ, পুলিশের সামনেই তৃণমূলের দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে। বিজেপি সমর্থকদের লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। প্যাটেলনগরে বোমাবাজিতে আহত হন এক বিজেপি কর্মী। তাঁকে সিউড়ি সদর হাসপাতালে আনা হচ্ছে। সে সময় এলাকায় পর্যাপ্ত পুলিশও ছিল না বলে অভিযোগ। পুলিশের সামনেই চলে সংঘর্ষ। পরে খবর পেয়ে এসপি নীলকান্ত সুধীর কুমারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে। কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশের উদ্যোগে বিরোধীরা মনোনয়ন জমা দেয়। মহম্মদবাজার ব্লকে বিডিওর কাছে জমা দেওয়া হয় মনোনয়ন। এদিকে, আজই সন্ত্রাসের প্রতিবাদে রাজভবনে যাচ্ছে বিজেপি। বিকেলে নবান্নে স্বরাষ্ট্রসচিবের সঙ্গেও দেখা করবেন বিজেপি নেতারা।

[বাঁকুড়ায় সিসিটিভি ক্যামেরার মুড়ে দেওয়া হল ডিএম ও এসডিওর দপ্তর লাগোয়া এলাকা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.