কিংশুক প্রামাণিক, ডেবরা: এপ্রিল অথবা মে-তে নয়। পঞ্চায়েত ভোট হবে জুন অথবা জুলাইয়ে। বুধবার এমনই কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ বছর আগে নির্বাচন কমিশন ও রাজ্যের দ্বন্দ্বে পঞ্চায়েত ভোট পিছিয়ে যায়। শেষ পর্যন্ত আদালতে বিষয়টি গড়ায়। ভোট হয় জুলাইয়ে। এবারও ওই সময়েই ভোটের ইঙ্গিত দিয়েছেন মমতা। এদিন বলেন, “দু’তিন মাসের মধ্যে পঞ্চায়েত ভোট হবে। ভোটও হবে, কাজও হবে। উন্নয়ন থামবে না।”
বস্তুত পঞ্চায়েত ভোটের জন্য পুরোদস্তুর প্রস্তুত সরকার ও শাসক দল। মনে করা হচ্ছিল শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন গতবারের সময়েই পঞ্চায়েত ভোট হতে পারে। এই প্রেক্ষিতে নিজের কাজের নিরিখেই সাধারণ মানুষের সমর্থন চেয়েছেন তিনি। বলেন, “মানুষের কাছে আবেদন, যাঁরা কাজ করেছেন তাঁদের আবার জিতিয়ে আনুন। মনে রাখবেন আমাদের না জেতালে দু’টাকা কেজি চাল কে দেবে? সবুজসাথী-র সাইকেল কে দেবে? কী করে মিলবে বিনা পয়সায় চিকিৎসা? আমরা থাকলে মানুষ কোনও সমস্যায় পড়বে না। মানুষের সঙ্গে আমি ছিলাম, আছি এবং থাকব।”
[মরা মুরগির ব্যবসা বন্ধে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর]
এ ব্যাপারে তিনি কতটা কঠোর তা বুঝিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, “সামনে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী রয়েছে। রয়েছে গুড ফ্রাইডে। সব ভাল করে পালন করুন। কিন্তু হিন্দু-মুসলমান করা যাবে না। রাজনীতির নাম করে ধর্মীয় উন্মাদনা যা মানুষকে আঘাত করে তা কিছুতেই করা যাবে না এই রাজ্যে।” তিনি বলেন, “৫০০ টাকার মাংস কিনে মন্দিরে ফেলে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়। এসব রুখতে হবে। পুলিশকে কাজে লাগাতে হবে স্থানীয় ছেলেদের। যারা সঠিক খবর দেবে তাদের পুরস্কৃত করা হবে। এমনকী, সাংবাদিকরা খবর দিয়ে দাঙ্গার চেষ্টা রুখলে পুরস্কার পাবেন।”
পঞ্চায়েত ভোটে তাঁর সামাজিক প্রকল্পের কাজ যেমন ইস্যু, তেমনই কেন্দ্রের বঞ্চনাও ইস্যু তা বুঝিয়ে মমতা বলেন, “৪৮ হাজার কোটি টাকা সুদ এবার ওরা কেটে নিয়ে যাবে। রাজ্য থেকে ৬০ শতাংশ টাকা কেটে নিচ্ছে কেন্দ্র। অথচ যা প্রাপ্য তার কিছুই ফেরত দিচ্ছে না। মাছের তেলে মাছ ভাজছে। ওঁরা জেনে রাখুন, বাংলা কিছুতেই মাথা নত করবে না। তাই কোনও সাহায্য ছাড়াই বহু ক্ষেত্রে বাংলাই দেশের সেরা।” বুধবার মুখ্যমন্ত্রী থেকে গেলেন মেদিনীপুরে। বৃহস্পতিবার জেলার প্রশাসনিক বৈঠক করে ফিরবেন কলকাতা।
[তথ্য চুরির দায় স্বীকার করলেন মার্ক জুকারবার্গ, আশ্বাস পূর্ণ তদন্তের]
সর্বশেষ খবর
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল
-
বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য