Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ৮ জুলাই ২০২৬

লালবাগে ধন্ধুমার, বিচারকের গাড়ি ভাঙচুর করে তাণ্ডব চালাল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা

সাংবাদিকদের কটূক্তি করে ছেঁড়া জুতো ছুড়ল দুষ্কতীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০১৮, ২০:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০১৮, ২০:২৭

options
link
লালবাগে ধন্ধুমার, বিচারকের গাড়ি ভাঙচুর করে তাণ্ডব চালাল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা zoom

সাবিরুজ্জামান, লালবাগ: বিজেপি আশ্রিত দুষ্কৃতী হানায় মনোনয়ন জমা দেওয়ার ষষ্ঠ দিনেও উত্তপ্ত লালবাগ। এবার আক্রমণের লক্ষ্য ছিল মহকুমা আদালতের বিচারকের গাড়ি। অভিযোগ সেই গাড়িতেই বাঙুচুর চালায় বিজেপির কর্মী সমর্থকরা। পরবর্তিতে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট, কাচের বোতলের টুকরো। আক্রমণের হাত থেকে রেহাই পাননি সাংবাদিকরা। বিজেপি আশ্রিত দুষ্কৃতী তাণ্ডবের খবর করতে এলে সাংবাদিকদের দিকে ছেঁড়া জুতো ছোড়া হয়। এমতাবস্থায় মু্র্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অংশুমান সাহার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহিলা-সহ ১২ দুষ্কৃতীকে আটক করেছে পুলিশ। দুষ্কৃতী তাণ্ডবের জেরে আহত হয়েছেন বেশকিছু পুলিশকর্মী। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে।

[মনোনয়ন জমাকে কেন্দ্র করে রণক্ষেত্র বর্ধমান, তৃণমূলের বাধায় পালটা মার সিপিএমের]

জানা গিয়েছে, বেলা বাড়তেই লালবাগ মহকুমা অফিসকে ঘিরে তাণ্ডব শুরু করে বিজেপির দুষ্কৃতী দল। এদিন আদালত থেকে বেরনোর পথে বিজেপির কর্মী সমর্থকেরা বিচারকের গাড়ি ভাঙচুর করে। পরবর্তীতে বিচারককে উদ্ধার করতে এসে দুষ্কৃতী তাণ্ডবের মধ্যে পড়ে যায় পুলিশ বাহিনী। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। ছুটে আসে কাচের টুকরো। এর জেরে আহত হন লালবাগের সিআই পিনাকী ঘোষ, মুর্শিদাবাদ থানার আইসি আশিস দেব ও জিয়াগঞ্জ থানার ওসি অভিজিৎ বসু মল্লিক। তাঁদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে ভরতি করা হয়। এদিকে খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত বন সাংবাদিকরাও। সাংবাদিকদের লক্ষ্য করে ছেঁড়া জুতো ছোড়া হয়। সঙ্গে চলে অশ্লীল ভাষায় কটূক্তি। এই খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনা স্থলে  পৌঁছন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অংশুমান সাহা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহিলা সহ মোট ১২ জনকে আটক করে। এলাকায় উত্তেজনা থাকায় শহর জুড়ে পুলিশি টহলদারি চলছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

e77b2ff8-c9ac-47f7-878a-c17ca9cf6197

অন্যদিকে মনোনয়ন জমা দিতে গিয়ে তৃণমূলের হামলার মুখে পড়েছে সিপিএম প্রার্থীরা। এমনও অভিযোগ উঠেছে। এদিন সকাল সকাল সিপিএম প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিতে লালবাগ মহকুমা অফিসে হাজির হন। প্রথম দিকে কোনও অশান্তি হয়নি। সিপিএমের মুর্শিদাবাদ লোকসভার সাংসদ বদরুদ্দোজা খানের অভিযোগ, ‘এদিন বাইরে তেমন কিছু না হলেও অফিসের ভিতরেই সিপিএম প্রার্থীদের ডিসিআর কেড়ে নেয় তৃণমুলের গুন্ডাবাহিনী। এই গুন্ডাবাহিনীর হাতে আমাদের চার কর্মী আহত হয়ে লালবাগ হাসপাতালে ভরতি আছে।’

[মনোনয়নকে কেন্দ্র করে রণক্ষেত্র মহম্মদবাজার, মুড়ি-মুড়কির মতো পড়ল বোমা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.